কক্সবাজার থেকে আসা ট্রেনের একটি ইঞ্জিনে কাটা পড়ে চট্টগ্রামে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগনাল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন।
তিনি বলেন, কক্সবাজার থেকে আসা ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

