শনিবার, ৪ জুলাই ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাজ করব: স্বাস্থ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাব বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের দফতর কনফারেন্স রুমে কক্সবাজার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে উন্নত মেডিকেল কলেজ করার জন্য চট্টগ্রামবাসীর একটা দাবি রয়েছে, এ দাবিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে চিকিৎসা সেবাকে উন্নত করে মানুষের কষ্ট লাঘব করা। আজকে রাঙ্গুনিয়া, রাঙামাটির মানুষকে যদি ভালো চিকিৎসা দিতে পারি তাহলে সেটা মেডিকেলের ওপর থেকে চাপ কমবে। তাই আমার লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবাকে উন্নত করা।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামে আজকে ৩০ শয্যার আইসিউ উদ্বোধন করা হয়েছে। এগুলোসহ মোট ৫০ শয্যার আইসিইউ এখানে রয়েছে। আপনারা জানেন চট্টগ্রামের পাশাপাশি সারাদেশে আমাকে কাজ করতে হচ্ছে। এ বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অদূর ভবিষ্যতে এ সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি আশা রাখি।

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী চমেক হাসপাতালে স্থাপন হতে যাওয়া ১৫০ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা কাজ মোটামুটি গুছিয়ে এনেছি। চাইনিজদের সঙ্গে সবসময় যোগাযোগ আছে। প্রি-একনেক মিটিংয়ে বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে। এরপর ডিপিপি পাস হলেই প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলব।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

চব্বিশের গণ-অভ্যুত্থানে সন্তান হারানো মায়ের কান্না, বাবার দীর্ঘশ্বাস, ভাইয়ের আহাজারি আর আহত যোদ্ধাদের বেদনায় আজ ভারী হয়ে ওঠে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। শেখ হাসিনার...

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা...

হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দেশের অভ্যুদয়ের সঙ্গে যে নামটি জড়িত সেটি হচ্ছে মেজর জিয়াউর...

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

চব্বিশের গণ-অভ্যুত্থানে সন্তান হারানো মায়ের কান্না, বাবার দীর্ঘশ্বাস, ভাইয়ের...

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে...

হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ...

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ...