মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রকে ১২১ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করলো বাংলাদেশের যুবারা,আরিফুলের শতক

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের বিপক্ষে হারে বেশ বড় ধাক্কাই খেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারায় টাইগার যুবারা।যুক্তরাষ্ট্রকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে সুপার সিক্স পর্ব।এমন সমীকরণের ম্যাচে আজ ব্লুমফন্টেইনে ‘এ’ গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

দলীয় ২৯ রানেই ওপেনার আদিল বিন সিদ্দিকের (১৩) উইকেট হারায় তারা।এরপর অবশ্য আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি লড়াই চালিয়ে চান চৌধুরী মো. রিজওয়ানকে নিয়ে।তাদের জুটি বড় হওয়ার আগেই অবশ্য বিদায় নেন শিবলি (২৭)।শিবলির বিদায়ের পর রিজওয়ান ও আরিফুল মিলে ভালো জুটি গড়েন।সেই জুটিও ভাঙ্গে দলীয় ১০০-এর আগেই।৪০ বলে ৩৫ রানের ইনিংস আসে রিজওয়ানের ব্যাট থেকে। তবে এরপর বিপদ হতে দেননি আরিফুল ও আহরার। দুজনের ১২২ রানের জুটিই বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।আহরার ফেরেন ৪৯ বলে ৪৪ রান করে।আর আরিফুলের উইলো থেকে আসে ১০৩ বলে ৯ চারে সাজানো ১০৩ রানের দারুণ এক ইনিংস।যা এই টূর্নামেন্টে কোন বাংলাদেশী ব্যাটারের প্রথম সেঞ্চুরির ইনিংস।এছাড়া লোয়ার মিডল অর্ডারে নেমে শিহাব জেমস দুটো করে চার ও ছক্কায় খেলেন ১৭ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস।নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশের যুবারা। বল হাতে যুক্তরাষ্ট্রের বোলার আর্য গার্গ ৩টি এবং আরিন নাদকার্দি নেন ২টি উইকেট। ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারানো যুক্তরাষ্ট্র সাবধানী ব্যাটিং করতে থাকলে দ্বিতীয় উইকেটের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয় বাংলাদেশকে।দ্বিতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়ে তোলেন দুই আমেরিকান ব্যাটার প্রনব চেত্তিপালিয়াম ও সুনীল কাপ্পা।২৩.৩ ওভারে ব্যাটিং হিরো আরিফুল কাপ্পাকে আউট করে ব্রেকথ্রু এনে দেন। আমেরিকার হয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলা চেত্তিপালিয়াম রান আউট হয়ে গেলে আর বেশিদূর যেতে পারেনি যুক্তরাষ্ট্রের ইনিংস।অধিনায়ক মাহফুজুর রহমানের দারুণ বোলিংয়ে ১৭০ রানে অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র।বাংলাদেশ পায় ১২১ রানের জয়। ব্যাট হাতে সেঞ্চুরি ও বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন আরিফুল ইসলাম। দিনের অন্য দুই প্রতিদ্বন্ধীতাপূর্ন ম্যাচে নেপাল ১ উইকেটে আফগানিস্তানকে ও ওয়েষ্ট ইন্ডিজ ২ উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে। সংক্ষিপ্ত স্কোর:-বাংলাদেশ অ-১৯ ২৯১/৭(৫০), আরিফুল ১০৩,আহরার ৪৪,শিহাব জেমস৩১* আর্য গার্গ ৩/৬৮। যুক্তরাষ্ট্র অ-১৯ ১৭০/১০(৪৭.১) প্রনব চেত্তিপালিয়াম ৫৭,শ্রীবাস্তবা ৩৭,মাহফুজুর রহমান ৪/৩১। ফলাফল:- বাংলাদেশ ১২১ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- আরিফুল ইসলাম।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...