বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ব্যবসাবান্ধব বাজেট আশা করছে এফবিসিসিআই

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী অর্থবছরে ব্যবসা বান্ধব বাজেট প্রণয়ন এবং আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় রাখতে পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সোমবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
ডলার সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও (সাপ্লাই চেইন) সরবরাহ ব্যবস্থায় যাতে কোন বিঘেœর সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
এলসি খোলার ক্ষেত্রে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও যাতে এলসি খুলতে পারে এবং বাংলাদেশ ব্যাংক ঘোষিত রেটে ডলার কিনতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মাহবুবুল আলম।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও উন্নতকরণের প্রয়োজনীয়তা তুলে ধরে এফবিসিসিআই সভাপতি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় এফবিসিসিআই। কর ব্যবস্থাপনা সহজিকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং অটোমেশনের মাধ্যমে দেশে ব্যবসা, বাণিজ্য ও শিল্প সম্প্রসারণের পাশাপাশি সরকারের রাজস্ব আহরণ উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গুরুত্ব সহকারে এফবিসিসিআই সভাপতির কথা শুনেন এবং জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়নসহ অর্থমন্ত্রণালয়ের সকল উদ্যোগে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। আসন্ন জাতীয় বাজেটে এফবিসিসিআইয়ের প্রস্তাবনা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানান তিনি।
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে স্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সুরক্ষা ও নীতি সহায়তায় দিয়ে অর্থ মন্ত্রণালয় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...