প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাবার পর টূর্নামেন্টে টিকে থাকতে এটা ছিলো বাংলাদেশের যুবাদের জন্য মাষ্ট উইন ম্যাচ।অপর দিকে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারানো আয়ারল্যান্ড নির্ভার হয়েই খেলতে নেমেছিলো।শেষ পর্যন্ত ৬ উইকেটে জিতে টূর্নামেন্টে টিকে থাকার স্বস্তিতে বাংলাদেশের যুবারা। ব্লুমফন্টেইনের চেনা মাঠে অচেনা প্রতিপক্ষ আইরিশদের বিপক্ষে টসে জিতে নিজেরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান। ব্যাট করতে ভালো সূচনা করতে পারেনি দুই আয়ারল্যান্ড ওপেনার।দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় তাঁরা।তারপর জুটি গড়তে চেষ্টা করে যাচ্ছিলো আইরিশ ব্যাটাররা।কিন্তু বাংলাদেশী বোলাররা জুটিকে বড়ো হতে দিচ্ছিলো না।২৪.২ ওভারে দলীয় ৯৫ রানে চতুর্থ উইকেট হারানো আয়ারল্যান্ড মিডলঅর্ডার ব্যাটার কিহান হিলটনের নেতৃত্বে তাঁদের ইনিংসের সেরা জুটিটি পায়।জিমি নেইলকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৮১ রান তুলে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন বাংলাদেশ শিবিরে।
খেলার ৪১ তম ওভারে বল করতে আসা দলনায়জ মাহফুজ নেইলকে আউট করে ভাঙেন সেই জুটি।পরে ম্যাক নেলিকে নিয়ে আবার ৪১ রানের জুটি গড়ে তোলেন হিলটন।দলীয় ২১৯ রানে ব্যক্তিগত ৯০ রান করে হিলটন আউট হয়ে গেলে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে ২৩৫ রান করে আয়ারল্যান্ড।১১৩ বলে খেলা ৯০ রানের ইনিংসে হিলটন এগারোটি বাউন্ডারির সাথে একটি ছক্কাও মারেন।তবুও তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে না পারার আক্ষেপ নিয়েই প্যাভিলিয়নে ফিরতে হয় আইরিশদের ভবিষ্যতের তারকা মনেকরা হিলটনকে। ২৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো সূচনা করেন দুই বাংলাদেশী ওপেনার শিবলী ও আবুবকর সিদ্দিক।বিশ নম্বর ওভারের প্রথম বলে দলীয় ৯০ রানে আবুবকর সিদ্দিক আউট হয়ে গেলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।এরপর দলীয় ১৩০ রানে চতুর্থ উইকেট হারিয়ে ভারত ম্যাচের স্মৃতি ফিরিয়ে আনেন টপঅর্ডার ব্যাটাররা।অতি আক্রমণাত্মক হয়ে উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে আরিফুল আউট হন।অথচ দলের ব্যাটিংয়ে অনেক দায়িত্ব এই ব্যাটারের উপর। ভাগ্যিস মিডল অর্ডারে গত ম্যাচে ফিফটি করা শিহাব জেমস উইকেটে ছিলো।আহরার আমিনকে নিয়ে ঠান্ডা মাথায় খেলে পন্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১০৯ রান করে ৪৬.৫ ওভারে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দু’জন।
শিহাব ৫৪ বলে পাঁচটি চারের সাহায্যে অপরাজিত ৫৫ রান ও আহরার আমিন অপরাজিত ৪৫ রান করেন।আইরিশদের হয়ে ম্যাকবেথ ৪১ রানে দুই উইকেট নেন। শিহাব জেমস ম্যাচের সেরা খেলোয়াড় হন। সংক্ষিপ্ত স্কোর:- আয়ারল্যান্ড ২৩৫/৮(৫০) কিয়ান হিলটন ৯০,নেইল ৩১,মারুফ মৃধা ২/৪৫,জীবন ২/৫৪। বাংলাদেশ:- ২৩৯/৪(৪৬.৫) শিহাব জেমস ৫৫*, আহরার আমিন ৪৫*,শিবলী ৪৪।ম্যাকবেথ ২/৪১। ফলাফল:-বাংলাদেশ অ-১৯ ৬ উইকেটে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- শিহাব জেমস। অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া:- দিনের আরেক ম্যাচে নামিবিয়াকে চার উইকেটে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে অস্ট্রেলিয়ার যুবারা।টস জিতে নামিবিয়াকে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ৯২ রানে গুটিয়ে দেয় অসি বোলাররা।দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানো নামিবিয়ার কোন ব্যাটারই প্রতিরোধ গড়তে পারেনি।জেচাও ভ্যান ভুরান বলার মতো ২৯ ও বুসিং ২১রান করতে না পারলে আরও কম রানেই অলআউট হতে পারতো নামিবিয়া।অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে ক্যালাম ভিডলার ১৭ রানে চার ও টম ষ্ট্রাকার ১৬ রানে তিন উইকেট নেন। ৯৩ রানের লক্ষ্যে খেলতে নামা অসিরাও ব্যাটিং বিপর্যয়ে পড়ে একপর্যায়ে ৫৭ রানে পাঁচ টপঅর্ডার ব্যাটারকে হারিয়ে ফেলে।সেখান থেকে হগ ওয়েইবগান অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে বিশতম ওভারেই অষ্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। ক্যালাম ভিডলার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।

