টানা আট ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে পাকিস্তান আজ।নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টানা চারটি হেরে আজ হোয়াইট ওয়াশ বা ধবল ধোলাইয়ের মুখে এসে জিতেছে তারা।এড়িয়েছে ধবল ধোলাইয়ের লজ্জা।নিজেরা মাত্র ১৩৪ রান করেও আজ নিউজিল্যান্ডকে ৪২ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
আজ ২২ জানুয়ারী রবিবার ক্রাইষ্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে আগে ব্যাট করতে নেমে মোটেও স্বস্তিতে ছিলোনা পাকিস্তান ব্যাটাররা।প্রথম তিন ম্যাচে টানা ফিফটি করা বাবর আযম দুইবার জীবন পেয়েও ১৩ রান করে আউট হয়ে গেছেন।গত ম্যাচের মতো আজকের ম্যাচেও মোহাম্মদ রিজওয়ান দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন।ফখর জামান করেন ৩৩ রান।এছাড়া বলার মতো রান করতে পারেনি কেউ।উইকেটই ছিলো রান করার জন্য অনেক কঠিন।তাইতো বিশ ওভারে আট উইকেটে ১৩৪ রানে থেমে যায় পাকিস্তান। পুরো সিরিজে দোর্দন্ড প্রতাপে ব্যাট করা কিউইরা সহজেই জিততে চলেছে বলেই মনে হচ্ছিল।কিন্তু ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিলো নিউজিল্যান্ড।
সিরিজের চমক ফিল এলেন ভালো শুরু করলেও ২২ রানে আউট হয়ে যান।মিডল অর্ডারে গ্লেন ফিলিপস ছাড়া অন্য কেউ রান করতে পারেনি।ফলশ্রুতিতে টি টোয়েন্টিতে ঘরের মাঠে দ্বিতীয় বারের মতো একশ রানের নীচে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।১৭.২ ওভারে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় তাঁরা।এর আগে ২০১০ সালে এই পাকিস্তানের বিপক্ষেই একশর কমে অলআউট হয়েছিলো নিউজিল্যান্ড।দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন গ্লেন ফিলিপস।মূলতঃ পাকিস্তানের স্পিনারদের সামনেই ঘায়েল হয় আজ কিউই ব্যাটাররা। ইফতিখার আহমেদ ২৪ রানে তিন উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় হন।আর সিরিজে ২৭৫ রান করে সিরিজ সেরা হয়েছেন ফিল এলেন। সংক্ষিপ্ত স্কোর:- পাকিস্তান ১৩৪/৮(২০) রিজওয়ান ৩৮, ফখর জামান ৩৩। নিউজিল্যান্ড ৯২/১০(১৭.২) ফিলিপস ২৬,ইফতিখার আহমেদ ৩/২৪। ফলাফল:- পাকিস্তান ৪২ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- ইফতিখার আহমেদ। ম্যান অফ দ্য সিরিজ:- ফিল এলেন।
