সোমবার, ২৯ জুন ২০২৬

নারীর ফাঁদে ফেলে অপহরণ, বায়েজিদে গ্রেপ্তার ৫

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদে দুই ব্যক্তিকে অপহরণ করে মারধর ও টাকা আদায়ের মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-আমিনুল ইসলাম শরীফ (২২), তোফাজ্জল হোসেন হৃদয় (২২), মো. হৃদয় (২২), মো. মিনহাজুল আবেদীন মারুফ (২২) ও ওয়াজেদ হোসেন টিটু (২২)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, আরাফাত রহমান সানি একজন টাইলস মিস্ত্রি। তিনি জুমায়রা ডেভেলপার নামে একটি কোম্পানিতে চাকরি করেন। গত ১৭ জানুয়ারি রাত পৌনে ১০টায় ষোলশহর ২ নম্বর গেট থেকে বাসায় ফিরছিলেন। পথে এক অজ্ঞাতনামা মহিলা নিজেকে অসুস্থ বলে তাকে রৌফাবাদ পৌঁছে দিতে আকুতি করেন। তার অনুরোধে সিএনজি অটোরিকশাযোগে তাকে নিয়ে রৌফাবাদ পৌঁছামাত্রই চার জন ব্যক্তি তাকে জোর করে একটি বাড়ির ছাদে নিয়ে যায়। পরে তাদের আরও ছয় সহযোগী এসে তার কাছ থেকে মোবাইল, টাকা, হাতে থাকা স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। এরপর তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তখন তিনি তার এলাকার বড় ভাই বাবু আহমেদ নামে একজনকে বিষয়টি জানালে তিনি ২০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে যান। অপহরণকারীরা তার কাছ থেকে টাকা নিয়ে তাকেও আটকে রাখে। পরে তাদেরকে ঘটনা পুলিশকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

তিনি আরও বলেন, পরদিন তারা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে বায়েজিদে এশিয়াটিক কটন মিলের প্রাণ কোম্পানির গাড়ি ওয়াশিংয় স্থলের পশ্চিম পাশ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে দিয়ে কৌশলে অপহরণ করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা স্বীকার করেছে আসামিরা। আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...