বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান কাপ ফুটবল:দক্ষিণ কোরিয়াকে রুখে দিলো জর্দান,শেষ মিনিটের গোলে জয় বাহরাইনের

- Advertisement -
Single page 1st Paragraph

কাতার এশিয়ান কাপ ফুটবলে ছোট দলের চমক অব্যাহত ছিলো আজও।গতকাল জাপানের পরাজয়ের পর আজ ২০ জানুয়ারী এশিয়ার আরেক ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে রুখে দিয়েছে তাদের চাইতে ৫২ ধাপ পিছিয়ে থাকা দল জর্দান।২-২ গোলে ড্র হওয়া এই ম্যাচে কপালের জোরে পরাজয় এড়িয়ে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় আল থুমামা স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে প্রত্যাশীত ভাবেই শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেয় দক্ষিণ কোরিয়া।গোলও পেয়ে যায় ম্যাচের ৯ মিনিটের সময়। দলের ষ্টার খেলোয়াড় হিউ মিন সং পেনাল্টি থেকে গোল করে ১-০ তে লীড এনে দেন দলকে।গোল ব্যবধান বাড়াতে সচেষ্ট দক্ষিণ কোরিয়া আক্রমণ অব্যাহত রাখে জর্দানের উপর।জর্দান কৌশলী ফুটবল খেলে কাউন্টার এ্যাটাকের অপেক্ষায় ছিলো।৩৭ মিনিটের সময় তেমনই এক পাল্টা আক্রমণ থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন কোরিয়ান মিডফিল্ডার ইউন পার্ক।১-১ গোলে সমতা আসে ম্যাচে।

প্রথমার্ধের যোগ করা শেষ মিনিটের খেলা চলছিলো। তখনই আচমকা এক আক্রমণ থেকে জর্দানের ষ্ট্রাইকার ইয়াজান আল নাইমাতের বাজিমাত।দারুণ এক গোল করে ২-১ গোলে এগিয়ে দেন জর্দানকে। বিরতির পর সমতাসূচক গোলের জন্য মরিয়া আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলোনা কোরিয়া।নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে ভাগ্যদেবী হেসে ওঠে দক্ষিণ কোরিয়ার দিকে। কোরিয়ার এক আক্রমণ থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন জর্দান ডিফেন্ডার ইয়াজাম আল আরব।২-২ সমতা আসে খেলায়।শেষ পর্যন্ত ঐ স্কোরেই খেলা শেষ হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। দিনের দ্বিতীয় ম্যাচে রাত সাড়ে আটটায় জাসিম বিন হাম্মাত স্টেডিয়ামে মালয়েশিয়ায় মুখোমুখি হয় বাহরাইন।ম্যাচের ফেভারিট বাহরাইনকে নির্ধারিত নব্বই মিনিট ও এক্সট্রা টাইমের চার মিনিট পর্যন্ত ঠেকিয়ে রাখলেও শেষ মিনিটে কপাল পোড়ে মালয়েশিয়ার। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে আলী মাদানের গোল হৃদয় ভেঙে দেয় মালয়েশিয়ার।আর স্বস্তির তিন পয়েন্ট এনে দেন বাহরাইনকে। বাহরাইনের এই জয়ে জটিল করে তুললো গ্রুপ ই এর সমীকরণ।সমান চার পয়েন্ট করে জর্দান ও দক্ষিণ কোরিয়ার,তিন পয়েন্ট নিয়ে বাহরাইনও থাকলো নকআউট পর্বে যাওয়ার রেসে। আগামীকালের ম্যাচ:- কিরগিজস্থান বনাম সৌদি আরব (বিকাল ৫:৩০ মিনিট) ওমান বনাম থাইল্যান্ড (রাত ৮:৩০ মিনিট)

এই বিভাগের সব খবর

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি দেখে মুগ্ধ হওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার প্রথমবারের...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি ফিরিয়ে আনতে সরকারের দীর্ঘমেয়াদী ও সমন্বিত পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক...

সর্বশেষ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...

হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর...

রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বশুর বাড়িতে সুমাইয়া সিদ্দিকা (২৪) নামে এক...