শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের আকাশে রোববার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২১ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সারাদেশ থেকেই চাঁদ দেখার খবর পাওয়া গেছে। সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে। ২১ জুলাই কোরবানির ঈদ উদযাপিত হবে।

সভায় ধর্ম সচিব ড. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব ড. মুশফিকুর রহমানসহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আলেম ওলামারা অংশ নেন।

আগামী ১৯ জুলাই পবিত্র হজ পালিত হবে। ২০ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ হবে। তার একদিন পর বাংলাদেশে ঈদ হবে। ধর্মীয় বিধান অনুযায়ী, ঈদের সকাল থেকে পরবর্তী দুই দিন অর্থাৎ ২৩ জুলাই আসরের নামাজ পর্যন্ত পশু কোরবানি করা যাবে।

 

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...