বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নিউজিল্যান্ডের ব্যাটিং গভীরতা পাকিস্তানকে পরাজয়ের বৃত্ত থেকে বের হতে দিলোনা

- Advertisement -
Single page 1st Paragraph

সিরিজ পরাজয় নিশ্চিত হয়েছিল গত ম্যাচেই।বাকি ছিলো সম্মান বাঁচানোর লড়াই।পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আজ ১৯ জানুয়ারী শুক্রবার কিছু সময়ের জন্য জয়ের সম্ভাবনা জাগিয়েও কিউইদের ব্যাটিং গভীরতায় শেষ পর্যন্ত বিনা যুদ্ধেই পরাজয় মেনে মাঠ ছাড়তে হলো পাকিস্তানকে।সাত উইকেটের সহজ জয় নিয়ে সিরিজে ৪-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা। হ্যাগলি ওভালে আজ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক।দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তানের হয়ে আজ বাবর আযম হাল ধরতে ব্যর্থ হয়েছেন।ব্যর্থ বলা যায় টপঅর্ডারের সবাইকেই।

একপাশে মোহাম্মদ রিজওয়ান অবিচল থাকায় বিশ ওভারে পাঁচ উইকেটে ১৫৮ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান।৬৩ বলে ৯০ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হন রিজওয়ান।উইকেটে রান করা সহজ ছিলোনা থিতু হওয়ার আগে।তাই স্কোরটা চ্যালেন্জিংই ছিলো নিউজিল্যান্ডের জন্য। ১৫৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির ভয়ংকর স্পেল মাত্র ২.৪ ওভারে নিউজিল্যান্ডকে খানিক সময়ের জন্য ধ্বংসস্তূপ দেখাচ্ছিলো।আফ্রিদি নিজের করা প্রথম দশ বলেই সিরিজের হিরো ফিল এলেন সহ তিন উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ২০/৩ এ পরিণত করে পরাজয়ের বৃত্ত থেকে বের হবার স্বপ্ন জাগান। কিন্তু এই নিউজিল্যান্ড দলটি এতোটাই ট্যালেন্ট ভরপুর, যা চতুর্থ উইকেট জুটিতে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের অনবদ্য পারফরম্যান্স অবাক বিষ্ময়ে দেখতে বাধ্য করে পাকিস্তান দল,সমর্থক ও ক্রিকেট বিশ্বকে।কি সেন্সেবল ক্রিকেটটা খেললেন আজ এই দুই কিউই মিডলঅর্ডার ব্যাটার।আস্কিং রানরেট ঠিক রেখে একটু থিতু হয়েই আক্রমণ শুরু করেন দু’জন।চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১৩৯ রান করে দলের সহজ জয় নিশ্চিত করে যখন অপরাজিত বেশে প্যাভিলিয়নে ফিরছেন মিচেল ও ফিলিপস,তখনো ম্যাচের ১১ বল বাকি! কঠিন ম্যাচটি কতো সহজেই না জিতে নিলেন তাঁরা।

ম্যাচে দুজনেই প্রায় সমান রান তথা ড্যারিল মিচেল নটআউট ৭২ ও গ্লেন ফিলিপস নটআউট ৭০ রান করেলে ম্যাচ সেরার পুরস্কার দিতে সমস্যায় পড়েন জুরি বোর্ডের সদস্যরা।শেষে মিচেলের ব্যাটিং একটু বেশি আক্রমণাত্মক হওয়ায়(৪৪ বলে ৭২ মিচেল আর ৫২ বলে ৭০ করেন ফিলিপস) তাঁকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়। সংক্ষিপ্ত স্কোর:-পাকিস্তান ১৫৮/৫(২০) রিজওয়ান ৯০, নওয়াজ ২১*।ম্যাট হেনরী ২/২২। নিউজিল্যান্ড:-১৫৯/৩(১৮.১) ড্যারিল মিচেল ৭২*,গ্লেন ফিলিপস ৭০*।শাহিন শাহ আফ্রিদি ৩/৩৪। ফলাফল:- নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- ড্যারিল মিচেল।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি দেখে মুগ্ধ হওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার প্রথমবারের...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি ফিরিয়ে আনতে সরকারের দীর্ঘমেয়াদী ও সমন্বিত পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক...

সর্বশেষ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...

হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর...

রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বশুর বাড়িতে সুমাইয়া সিদ্দিকা (২৪) নামে এক...