সোমবার, ২৯ জুন ২০২৬

ছিনতাই চক্রের ৫ সদস্য আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিক্সা যোগে ছিনতাইয়ের ঘটনায় ৪ ঘন্টার টানা অভিযানে মোঃ সুজন (২৫), মোঃ রবিউল হাসান (২৩), মোঃ শাহিন (২৪), মোঃ খালেদ মাহমুদ সালমান (২০) ও মোঃ মাঈনউদ্দিন (২৪) নামে ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নগরীর টেক্সটাইল মাইজপাড়া ও বাংলাবাজার ব্যাঙ্ক পাহাড় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় মোবাইল, নগদ টাকা ও অটোরিক্সা।

থানা সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ বিজয় (২৬) একজন ট্রাক চালক। তার চালিত ট্রাক নিয়ে বন্দর হতে মালামাল লোড করে ১৫ জানুয়ারি দিবাগত রাত অর্থাৎ ১৬ জানুয়ারি রাত আনুমানিক দিবাগত রাত ১টার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মাইজপাড়া বিএসআরএম গলি কালো রাস্তা বিএসআরএম গোডাউনের সামনে রাস্তার উপর সিরিয়ালের জন্য ট্রাকের ভিতর অপেক্ষা করছিলেন।

এ সময় ৫ জন ছিনতাইকারী ১টি অটোরিক্সা যোগে বাদীর ট্রাকের সামনে এসে বাদীকে ট্রাক হতে নামিয়ে ছোরার ভয় দেখিয়ে বাদীর নিকট হতে ১টি মোবাইল সেট ও নগদ ২ হাজার টাকা ছিনতাই করে নেওয়ার সময় বাদী শোর চিৎকারে অন্যান্য ট্রাক চালকের সহায়তায় ৫ জন ছিনতাইকারী থেকে দুইজনকে আটক করে।

অন্য ৩ জন ছিনতাইকারী পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ১টি বাটন মোবাইল সেট, নগদ ২ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি ব্যাটরিচালিত অটোরিক্সা জব্দ করে।

পরে এসআই মোঃ নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আটককৃত নিয়ে অভিযান পরিচালনা করে পালিয়ে যাওয়া ৩ ছিনতাইকারীকে মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় বায়েজিদ থানাধীন বাংলাবাজার ব্যাঙ্ক পাহাড় এলাকা গ্রেফতার করে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, বাদীর লিখিত অভিযোগের তাদের গ্রেফতার করা হয়েছে। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...