বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বার্সাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বছরের প্রথম শিরোপা জিতলো রিয়াল

- Advertisement -
Single page 1st Paragraph

 স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিয়ে সৌদি আরব জুড়ে ফুটবল উন্মাদনা সৃষ্টি হয়েছিলো গতরাতে।বছরের প্রথম এল ক্লাসিকো তাও আবার সুপার কাপের ফাইনাল।সাথে যোগ করুন সাবেক রিয়াল হিরো রোনালদোর বর্তমান হোমগ্রাউন্ডে ম্যাচ।গ্যালারীতে রোনালদোর উপস্থিতি রিয়ালের মনোবল বাড়িয়ে তুলেছিলো নিশ্চয়ই।পুরো ম্যাচে রিয়ালের দাপট সেটিই প্রমান করে।রিয়ালের সাবেক নাম্বার সেভেনের মান রাখলেন নতুন নাম্বার সেভেন।তাও রাজকীয় হ্যাটট্রিকের মাধ্যমে! ম্যাচের মাত্র ৭ মিনিটেই ৭ নম্বর জার্সির গোল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিউউউউ সেলিব্রেশনে মেতে ওঠেন ভিনিসিয়াস।

সান্তিয়াগো বার্নাব্যু এই সেলিব্রেশন দেখে অভ্যস্ত।এ বার সৌদি আরবও রোনাল্ডোর সেই সেলিব্রেশন দেখল রিয়ালের অন্য তারকার থেকে। খুব বেশি সময় সেলিব্রেশনের সুযোগ পাননি রিয়াল মাদ্রিদ সমর্থকরা!তাঁদের জন্য যে আরও বড় সেলিব্রেশন অপেক্ষা করছিল! তিন মিনিটের মধ্যেই আরও একটি গোল রিয়ালের। সেটিও ভিনিসিয়াস জুনিয়রেরই। যেন সাত নম্বর জার্সিকে সম্মান জানাতেই গোল এবং তাঁর সেই সেলিব্রেশন। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ভিনিসিয়াস। তার আগে ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা করে বার্সেলোনা।৩৩ মিনিটে রবার্ট লেভানডভস্কির একমাত্র গোল।তাতে বড় হার আটকানো যায়নি।ম্যাচের ৬৪ মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে চতুর্থ গোলটি করেন রড্রিগো।ম্যাচের ৭১ মিনিটে বার্সার রোনাল্ড আরাজু রেড কার্ড দেখে মাঠ ছাড়ায় বাকি সময় ১০ জনেই লড়াই করতে হয় বার্সেলোনাকে।

টানা দ্বিতীয় বার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হলো রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গত মৌসুমে জাভির বার্সেলোনা জিতেছিল।এবার আন্চেলোত্তির টিমের বদলা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও যেন অদৃশ্য অবদান রয়েছে!

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...

হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম...