বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনের ইশতিহারের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করা : শিক্ষামন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনের ইশতিহারের অন্যতম লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করা।
শিক্ষা মন্ত্রী এই লক্ষ্যে সকলকে নিয়ে সুশাসন ও জবাবদিহিতামূলক শিক্ষা খাত গড়ে তোলা এবং শিক্ষার রূপান্তরের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আজ সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের সাথে মত বিনিময়ের সময় এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর গৃহীত শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট প্রজন্ম সৃষ্টি করতে সকলে মিলে কাজ করবো।
এসময় শিক্ষার উন্নয়নে তিনি সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ। তাছাড়া ইউজিসির চেয়ারম্যান, বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...