শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

লেবাননকে সহজে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো স্বাগতিক কাতার

- Advertisement -
Single page 1st Paragraph

শুরু হয়ে গেছে মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই।গতকাল ১২ জানুয়ারী মধ্য রাতে কাতারে শুরু হয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়ান কাপ।আজ শুরু হচ্ছে আফ্রিকান শ্রেষ্ঠত্বের লড়াই “আফ্রিকান কাপ অফ নেশন্স”। এবারের এশিয়া কাপের আয়োজক সদ্য গত বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার।তাঁরা এই টূর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও বটে।৮৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন লুসাইল স্টেডিয়ামে প্রায় ভরা গ্যালারীর দর্শকদের নিরাশ করেনি স্বাগতিক কাতার। উদ্বোধনী ম্যাচে লেবাননকে ৩-০ গোলের সহজ ব্যবধানে হারিয়ে টূর্নামেন্টে শুভ সূচনা করেছে তাঁরা।পোস্ট বাঁধা হয়ে না দাঁড়ালে ব্যবধান আরও বড়ো হতে পারতো। খেলা শুরুর প্রথম থেকেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ম্যাচের লাগাম স্বাগতিকেরা।একের পর এক আক্রমন চালিয়ে গেলেও জালের দেখা পেতে ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।পরিকল্পিত আক্রমণ থেকে দলের নাম্বার নাইন আহমেদ আফিফ দূর্দান্ত গোলে কাতারকে লীড এনে দেন।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া কাতার দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার বাড়িয়ে দেয়।৫৬ মিনিটে সুফলও পেয়ে যায় তাঁরা।মোহামেদের এসিষ্ট থেকে গোল করে দলকে ২-০ তে এগিয়ে নেন আশফাক আলী।৭৫ মিনিটে আফিফের শট পোস্টে লেগে ফিরে এলে গোলবন্চিত হয় কাতার।শেষ দিকে যোগ করা সময়ের ৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে আফিফ আবার গোল করলে ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কাতার। এই গ্রুপের অন্য দুই দল হলো চীন ও তাজিকিস্তান।যাঁরা আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় পরষ্পরের মুখোমুখি হবে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...