মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

লামায় ট্রাক চাপায় নিহত ৩, আহত ৪

- Advertisement -
Single page 1st Paragraph

মো. নুরুল করিম আরমান, লামা
বান্দরবানের লামা উপজেলায় বালু ভর্তি ট্রাক চাপায় এক পরিবারের দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শিশুসহ ৪জন। রবিবার দুপুরে লামা-চকরিয়া সড়কের লাইনঝিরিস্থ উপরের মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার বাসিন্দা শুভ দাশের স্ত্রী রুপসী দাশ (২০), গোবিন্দ দাশের স্ত্রী চিনু দাশ (৩০) ও লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া গ্রামের বাসিন্দা জিয়াবুল হকের ছেলে মোক্তার আহমেদ (৪৫)। এ ঘটনায় আহতরা হলো-নিহত রুপসী দাশের ননদ রিতা দাশ (২৭), মেয়ে অংকিতা দাশ (৩), কুমিল্লা জেলা সদরের ১নং ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে ট্রাক চালক মো. জাহাঙ্গীর (৫০) এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা শহিদুল্লার ছেলে মাহিন্দ্রা চালক মো. সাগর (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রুপসী দাশসহ এক পরিবারের ৫ জন একটি মাহিন্দ্র গাড়ি যোগে চকরিয়া উপজেলায় নিকটস্থ আতœীয়ের বাড়িতে রোগি দেখতে যাচ্ছিলেন। এ সময় মাহিন্দ্র গাড়িটি সড়কের লাইনঝিরি উপরের মোড় এলাকায় পৌঁছলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা যাত্রীদের নামিয়ে জিঙ্গাসাবাদ করছিলেন। ঠিক তখনি বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুই নারী ও এক পথচারিসহ তিন জন মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে জাহাঙ্গীর, সাগর ও শিশু অংকিতা দাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
দূর্ঘটনায় আহত রিতা দাশ বলেন, চকরিয়া উপজেলায় রোগি দেখতে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে জিঙ্গাসাবাদ করার সময় এ দূর্ঘটনা ঘটে। এদিকে প্রত্যক্ষদর্শী জাহেদ নামের এক যুবক জানায়, চকরিয়াগামী মাহিন্দ্র গাড়িটিকে ট্রাফিক পুলিশ আরজু বিপদজনক পাহাড়ি ঢালুতে গতিরোধ করে যাত্রীদের নামিয়ে জিঙ্গাসাবাদ করছিল। এ সময় সড়কে মাহিন্দ্র গাড়ি, ট্রাফিক পুলিশের মোটর সাইকেল ও যাত্রীদের নিয়ে জটলা সৃষ্টি হয়। এতে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকটি পাহাড়ি ঢালু পথে নিয়ন্ত্রণ হারালে এ দূর্ঘটনা ঘটে। এ বিষয়ে লাইনঝিরিতে ট্রাফিক পুলিশে দায়িত্বরত কর্মকর্তা (এ.টি.এস.আই) আরজু’র বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে রিং দেয়া হলে রিসিভ করে সাংবাদিকের নাম শুনে রিং কেটে দেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ট্রাক চাপার ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, ট্রাফিক পুলিশের কারনে দূর্ঘটনা ঘটে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। কোনো এলাকায় কতজন বিদেশি অবস্থান করছেন, তারা বৈধভাবে আছেন কি না এবং...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও বাকি ১৬ শতাংশ উদ্ধারে এবং সাজানো অপহরণের ঘটনা রোধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাপিড অ্যাকশন...

সর্বশেষ

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও...

জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ছয় কার্গো তরলীকৃত...

রাউজানে আব্দুল করিম হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে আলোচিত মোহাম্মদ আব্দুল করিম হত্যা মামলায় চার...

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ হ্যান্ডলিংয়ে উৎপাদনশীলতার...