বুধবার, ২৪ জুন ২০২৬

যারা মানবতার কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক:মেয়র পারভেজ

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, যারা মানবতার কল্যাণে কাজ করেন তারা প্রকৃত দেশপ্রেমিক। রাউজানের গণমানুষের নেতা এবিএম ফজলে করিম চৌধুরীর সুযোগ্য সন্তান ফারাজ করিম চৌধুরী মানবতার কল্যাণে দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। আমাদের উচিত যারা মানবতার কল্যাণে কাজ করে তাদের সহযোগিতা করা।

১২ জানুয়ারি (শুক্রবার) রাউজান সরকারি কলেজের মিলনায়তনে মানবকল্যাণ ও সেবামূলক সামাজিক সংগঠন একুশের আলো ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সংবর্ধনা, মেধা বৃত্তি প্রদান ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। একুশের আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সসীম গৌরী চরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ বড়ুয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে সংবর্ধীয় অতিথি ছিলেন কবি ও ছড়াকার সুকুমার বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন বিনাজুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাউজান উপজেলা বৌদ্ধ কেন্দ্রীয় ঐক্য পরিষদের সভাপতি সুকুমার বড়ুয়া, সমাজ হিতৈষী মিনা গৌরী চরণ, মাদল কান্তি বড়ুয়া, রাউজান উপজেলা বৌদ্ধ কেন্দ্রীয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অংশুমান বড়ুয়া, ইউপি সদস্য রঞ্জিত কুমার বড়ুয়া, ফাউন্ডেশনের সাবেক সভাপতি উৎপল বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি অনিক বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি কনক বড়ুয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজন বড়ুয়া, সুমন বড়ুয়া, রাজেশ বড়ুয়া, টিপলু বড়ুয়া, জনি দাশ, অপূর্ব জি.সি., অমিত বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্কুল ও কলেজ পর্যায়ে মেধা তালিকায় বৃত্তি প্রাপ্ত ১০১ শিক্ষার্থীকে সনদ, শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। এদের মধ্যে ১ম স্থান অধিকার করায় রাউজান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থী ফৌজিয়া তানহা আলিফাকে অন্যান্য উপহার সামগ্রীর পাশাপাশি কম্পিউটার প্রদান করা হয়। সভা শেষে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। দেশাত্মবোধক ও লোকসংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন রুপন্তী বড়ুয়া ও হৈমন্তী শুকলা বড়ুয়া।

অনুষ্ঠানের পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহান বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবস উপলক্ষে উপজেলার সদরস্থ সূর্যসেন চত্ত্বরে মাস্টারদা’র ম্যুরালে পুষ্পাঞ্জলী অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।

এই বিভাগের সব খবর

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ স্থানীয় সময় দুপুর ১ টা ৫৬ মিনিটে দালিয়ান...

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ আমির হোসেন (৪০)। তিনি দীর্ঘ ১৩ বছর...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর...

সর্বশেষ

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু...

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...