রাউজানে কন্যাদায়গ্রস্থ এক পিতার পাশে দাঁড়ালেন রাউজান পৌরসভার মানবিক মেয়র হিসেবে খ্যাত জমির উদ্দিন পারভেজ। গত বৃহস্পতিবার দুপুরে পৌরসভা ভবনের মানবিক কুঠির কর্ণারে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা মীর বাড়ির বাসিন্দা কন্যাদায়গ্রস্থ পিতা আব্দুল খালেকের হাতে একশত বরযাত্রীর সম্পূর্ণ খাবার বাবদ নগদ অর্থ তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজাহান, সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপসহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম, উত্তর জেলার সাবেক ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, উপজেলা যুবলীগ নেতা সবুজ দে ভানু, সাবের হোসেন, ইকবাল হোসেন, তারেক চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান তানভীর চৌধুরী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, আরফানুল ইসলাম আবির প্রমুখ।
