রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়নের সুফল আমি বোয়ালখালীর ঘরে ঘরে পৌঁছে দিতে চাই : নির্বাচনী সভায় আবদুচ ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

‘শহরের কাছে নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি বোয়ালখালী অন্ধকারে থাকতে পারে না। জনগণের ভোটে দায়িত্ব পেলে বোয়ালখালীকে বদলে দিতে চাই। বোয়ালখালীকে মাস্টারপ্ল্যানের আওতাভুক্ত করে উপশহরে পরিণত করব আমি। মাস্টার প্ল্যান কী, প্রকল্প কী, প্রকল্প কীভাবে প্রণয়ন করতে হয়, কীভাবে অনুমোদন নিতে হয়, বাস্তবায়ন করতে হয় আমি জানি।’

মঙ্গলবার বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে ধোরলা মুক্তি সংঘের মাঠে কেটলি প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি দুপুরে কধুরখীলের আকুবদন্ডি জগদানন্দ মিশনে মহোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও কেটলী মার্কায় ভোট প্রার্থনা করে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন। এরপর বিভিন্ন স্থানে গণসংযোগ শেষ করে আমুচিয়া ইউনিয়নের ধোরলায় নির্বাচনী সভায় যোগ দেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সামপ্রদায়িক চেতনা নিয়ে গণমানুষের কল্যাণ করা সম্ভব নয়। ছোটবেলা থেকে আমরা হিন্দু– মুসলমান একই মাঠে খেলে, একই পুকুরে ও নদীতে সাঁতার কেটে বড় হয়েছি। ঈদ ও পূজায় একইসাথে আনন্দ করেছি। যৌবনে বঙ্গবন্ধুর অসামপ্রদায়িক রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছি। গণমানুষের বৃহত্তর কল্যাণের কথা ভেবে ভাগ্য পরিবর্তনের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমি আপনাদের দায়িত্ব নিতে কেটলী মার্কায় ভোট চাইতে এসেছি। আগামী ৭ জানুয়ারি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়ে আমাকে দায়িত্ব দিয়ে দেখুন। উন্নয়নের সুফল আমি বোয়াখালীর ঘরে ঘরে পৌঁছে দিতে আমার সমস্ত মেধা, শ্রম ও নিষ্ঠাকে কাজে লাগাব। আগামী ৫ বছর পর হয়তো আমি আর ভোট চাইতে আসতে পারব না, বয়সের কারণে সে উদ্যম হয়তো আর থাকবে না।

আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজল দে’র সভাপতিত্বে ও সঞ্জয় দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আহমদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাবেক সহসভাপতি রেজাউল করিম বাবুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ জাহেদ, সৈয়দ নুরুল ইসলাম, নুরুল আবছার, বোরহান উদ্দিন, মামুনুর রশিদ মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...