রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বই উৎসব দেশে শিক্ষা বিপ্লব ঘটিয়েছে : মেয়র রেজাউল করিম

- Advertisement -
Single page 1st Paragraph

বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব দেশে শিক্ষা বিপ্লব ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার সকালে নগরীর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত বই উৎসবে চসিকের ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন করে শিক্ষার্থী বই গ্রহণ করেন। এবছর চসিকের প্রায় ৬০ হাজার শিক্ষার্থী বিনামূল্যে প্রায় আড়াই লক্ষ বই পাবে।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র রেজাউল বলেন, বই উৎসব দেশে শিক্ষা বিপ্লব ঘটিয়েছে। বছরের প্রথম দিন বই পেয়ে শিক্ষার্থীরা হয়েছে বিদ্যালয়মুখী। বিশ্বের বুকে কোটি বই বিতরণের এ উদযাপনের মাধ্যমে বিশ্বে অনন্য নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের কোটি শিক্ষার্থী–অভিভাবকের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিদ্যোৎসাহী উদ্যোগের জন্য ধন্যবাদ জানাতে চাই।

উৎসবে শিক্ষার্থীদের সমাজসচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক–অভিভাবকদের আহ্বান জানিয়ে মেয়র বলেন, আমরা শিক্ষার্থী থাকা অবস্থায় সপ্তাহে একদিন সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ক্লাস বরাদ্দ থাকত৷ এখন সমাজে সাংস্কৃতিক কর্মকাণ্ডের গতি কিছুটা কমে গেছে মনে হচ্ছে৷ সংস্কৃতিহীন ব্যক্তি আর পশুতে কোনো তফাৎ নেই। এজন্য শিশুদের মাঝে ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রতিভা বিকাশে সংস্কৃতিচর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীদের গড়তে হবে দায়িত্ববান নাগরিক হিসেবে।

চসিক সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চসিকের কাউন্সিলর শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জহর লাল হাজারী, সমাজকল্যাণ স্থায়ী কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম, রুমকি সেনগুপ্ত, প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, চসিকের উপ–সচিব আশেকে রসুল টিপু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ–সভাপতি চৌধুরী ফরিদ, চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরীসহ চসিকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীরা।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...