সোমবার, ২৯ জুন ২০২৬

দ্রব্যমূল্য নিয়ে দ্বিচারিতা করছে বিএনপি : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপি দ্বিচারিতা করছে।

তিনি আজ বিকেলে একুশে বইমেলায় গ্রন্থমোড়ক উন্মোচন মঞ্চে বঙ্গবন্ধু, সাহিত্য, রাজনীতি ও গণমাধ্যম বিষয়ক পাঁচটি গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে দ্রব্যমূল্য নিয়ে বিএনপির মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান বলেন, ‘বিএনপি ভেতরে ভেতরে পণ্যমূল্য বৃদ্ধি করার জন্য অসাধু ব্যবসায়ীদের তাল দিচ্ছে, উৎসাহ দিচ্ছে আর মাঠে লোক দেখানো কর্মসূচি পালন করছে, যেটি তাদের দ্বি-চারিতা।

বিএনপিনেতা রুহুল কবির রিজভীর ‘উন্নয়নের নামে ক্ষমতাসীনদের বিদেশে টাকা পাচার’ মন্তব্যের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘তাদের নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র কোকোর টাকা পাচার এফবিআই উদ্ঘাটন করেছে এবং সেই টাকা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তারেক রহমানের অর্থ পাচারের ব্যাপারে এফবিআই এসে বাংলাদেশে স্বাক্ষর দিয়ে গেছে।’

ড. হাছান বলেন, ‘যাদের নেতারা অর্থ পাচারের সাথে যুক্ত, যাদের নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, তারা যখন সারাঅঙ্গে গন্ধ মেখে এ নিয়ে কথা বলেন, তখন মানুষ হাসে। রিজভী সাহেবের এ বক্তব্য হাস্যকর। তাদেরকে আয়নায় নিজেদের চেহারাটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।’

তিনি বলেন, আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সমস্ত পৃথিবী তার প্রশংসা করছে, বিশ্বব্যাংক প্রশংসা করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করছে, জাতিসংঘের মহাসচিব প্রশংসা করছে, এতে তাদের গাত্রদাহ হয় বিধায় তারা এ ধরণের বিভ্রান্তিকর কথা বলে।
গণমাধ্যমে দ্রব্যমূল্যের প্রতিফলনের বিষয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘কিছু পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে কেউ পণ্য না পেলে সেটিই প্রচার করা হচ্ছে কিন্তু হাজার হাজার মানুষ যে পণ্য নিয়ে খুশি হয়ে যাচ্ছে সেটি প্রচার করা হচ্ছে না, এটি দু:খজনক।

করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে দ্রব্যমূল্য প্রায় ষাট শতাংশ বেড়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং অন্যান্য দেশ এমনকি আশেপাশের দেশ ভারত, পাকিস্তানের তুলনায় দেশে মূল্যবৃদ্ধি অনেক কম। আমাদের সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। টিসিবি’র মাধ্যমে এক কোটি স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে রাশেক রহমান রচিত ‘প্রণয়ের রাজনীতি’, সালেহ মোহাম্মদ রশীদ অলক গ্রন্থিত ‘গণমাধ্যমে হাতেখড়ি’, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে তথ্য ক্যাডার কর্মকর্তা আফরোজা নাইচ রিমা’র কাব্যগ্রন্থ ‘শতবর্ষে শত কবিতা’, কবি সৌমিত্র দেব সম্পাদিত প্রবন্ধ সংকলন ‘বঙ্গবন্ধুই বাংলাদেশ’ এবং সাজেদা পারভীন সাজু’র কাব্যগ্রন্থ ‘অপেক্ষা’র মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, বাংলা একাডেমীর উপপরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, কবি রেবেকা শিল্পী, গ্রন্থকার, প্রকাশক ও অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...