বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

২৬নং ওয়ার্ডে সাবেক মেয়র মনজুর আলমের গণসংযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ৩১ ডিসেম্বর (রবিবার) দিনব্যপি নানা কর্মসূচি পালন করেন। তার গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি পবিত্র আছরের নামাজ আদায় করেন মইন্যাপাড়া বায়তুস সালাম জামে মসজিদে।

নামাজের পর তিনি মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ২৬নং ওয়ার্ডে মইন্যাপাড়া, সুন্দরীপাড়া, নাথপাড়া, আচার্যপাড়া, আব্বাসপাড়া, লোহারপোল, ফুল চৌধুরীপাড়া, শাহজাহান বেকারী এলাকা, গলাচিপা পাড়া, ইলিয়াছ কমিশনার বাড়ী এলাকা ও ফইল্লাতলি এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ১০টি পথসভায় বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, আমার ফুলকপি প্রতীকে ভোট দিন। নির্বাচিত হলে পানিয় জলের অভাব পূরণসহ গরীব মুমূর্ষ রোগীদের সেবায় বিনামূল্যে এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সরবরাহ করা হবে।

তিনি আরো বলেন, গরীবের সন্তানদের পড়া-লেখা করার জন্য আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, কারিগরী শিক্ষায় নারীদের উৎসাহিত করার জন্য সাগরিকা থেকে নাসিরাবাদ পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করা হবে। তিনি বলেন, আমার নির্বাচনি এলাকাকে দলমত নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি আদর্শ এলাকায় পরিনত করা হবে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং আমাকে ফুলকপি প্রতীকে একটি ভোট দেবেন। মইন্যাপাড়া বায়তুস সালাম জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা খোবাইবুর রহমা। পথ সভা সমূহে অন্যদের মধ্যে মতামত ব্যক্ত করেন হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ, ডা. কুলসুম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ খোরশেদ, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, মোহাম্মদ মিজান, মোহাম্মদ রফিক, হাছান, সালাউদ্দিন, আজম, মোহাম্মদ রবিন, রানা, শরীফ, জাহাঙ্গীর, নুর হোসেন, কাশেম, দিদার, সেলিম, শাহীন, মামুন, ইমরান সহ অন্যরা। গণসংযোগের পর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম তার প্রধান নির্বাচনী কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...