বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আমি শুধু স্বপ্ন দেখি না স্বপ্ন বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করি : সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও চট্টগ্রাম শহরে বসবাসরত বোয়ালখালীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আজ রবিবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আবদুচ ছালাম বলেন, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। মিথ্যে প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে অনেকেই বৈতরনী পার হতে চায়। আমি স্বপ্নবাজ মানুষ। স্বপ্ন দেখি, স্বপ্নের পিছনে ছুটে চলি। সৃস্টিকর্তার অশেষ রহমতে অধিকাংশ ক্ষেত্রে আমি আমার নিষ্ঠা, শ্রম ও মেধা দিয়ে স্বপ্নকে হাতের মুঠোয় এনে বাস্তবতায় রূপ দিতে সক্ষম হয়েছি। আমার সদিচ্ছা ও সক্ষমতা সিডিএ’র চেয়ারম্যান হিসেবে উন্নয়নে বদলে যাওয়া চট্টগ্রাম দেখেছে। এখন আমি আমার নিজ এলাকা বোয়ালখালীকে সাজাতে চাই। বোয়ালখালী উপজেলায় স্বপ্নের মত দামী সম্ভাবনা লুুকিয়ে আছে, আমি সেই সম্ভাবনার বাস্তব রূপ দিতে চাই। বোয়ালখালীতে যেমন রয়েছে ভারী শিল্প গড়ে তোলার মত সুযোগ, তেমনি রয়েছে এগ্রো বেইজ শিল্পের অপার সম্ভাবনা। শহরের অত্যন্ত কাছে হওয়ায় যেমন রয়েছে আবাসন শিল্পের বিস্তুতির সম্ভাবনা, তেমনি রয়েছে পর্যটনের সুবর্ণ সুযোগ। শহরের সাথে বোয়ালখালীর যোগাযোগকে সহজতর করা গেলে বোয়ালখালীর চিত্র দ্রুতই পাল্টে যাবে। বোয়ালখারীর মানুষ কল্পনাও করতে পারবেনা কি পরিমান পর্যটক বোয়ালখালীতে আসবে। কি পরিমান মানুষের কর্মসংস্থানের সুযোগ এ বোয়ালখালীতে রয়েছে। কালুলঘাটে সড়ক সেতু নির্মান কেবল বোয়ালখালীর মানুষের প্রাণের দাবীই নয়, জাতীয় অর্থনীতির জন্যও এ সেতু নির্মান গুরুত্বপূর্ণ। এ সেতু বাস্তবায়ন হলে বান্দরবান পার্বত্য ও পর্যটন জেলার সাথে বোয়ালীখালীর মধ্য দিয়ে উদালবুনিয়া সড়ক নির্মান করে সহজ কানেক্টিভিটি গড়ে তোলা যায়। এতে বান্দরবান ও শহরের দুরত্ব কমে আসবে প্রায় অর্ধেক। এখানে অবস্থিত বিভিন্ন ধর্মের পবিত্র ও পূন্য তীর্থসহ ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন গুলোকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারলে প্রাকৃতিক সৌন্দর্যেও লীলাভূমি পর্যটকদের কাছে এক টিকিটে দুই ছবির মত হয়ে ওঠবে। মোটের উপর আমি বোয়ালখালীকে একটি আকর্ষনীয়, সাজানো, গোছানো ও স্মার্ট উপজেলা হিসেবে সারাদেশের জন্য আদর্শ হিসেবে গড়ে তুলতে প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশের মানুষের সহযোগিতা চাই, দোয়া চাই এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেটলী মার্কায় মূল্যবান ভোট চাই।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী সভাপতিত্বে সাংবাদিক এম এ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ সৈয়দ নুরুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিজিএমই’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির, ব্যাংকার মোহাম্মদ জাহেদ, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর, সাংবাদিক কামাল উদ্দিন, মো. নুরুল আবছার, সৌমেন ধর, মো. সিরাজুল ইসলাম, ইয়াছিন চৌধুরী প্রমুখ।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ...