রবিবার, ১ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে মেয়র সেলিম ও কাউন্সিলর মহব্বতের নেতৃত্বে নৌকার পথসভা ও উঠান বৈঠক গণজোয়ারে পরিণত

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ হরিশপুর ইউনিয়নে আয়োজিত নৌকা মার্কার মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতার উঠান বৈঠক ও পথসভা ছিলো গত ২৯ ডিসেম্বর। দুপুরে তিনটায় ইউনিয়নের স্থানীয় একটি বাড়িতে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর তুলাতলী বাজারে আয়োজন করা হয় পথসভার। পথ সভায় হরিশপুর ইউনিয়ন থেকে একটি বড় মিছিল আসে স্থানীয় আওয়ামী লীগ এর নেতৃত্বে।

এরপর কিছুটা থমথমে নীরবতা কাটিয়ে উঠতেই সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম ও কাউন্সিলর মহব্বত বাঙ্গালীর নেতৃত্বে পৌরসভার কয়েকটি ওয়ার্ড থেকে বিশাল এক মিছিল এসে পথসভাকে গণজোয়ারে পরিণত করে ফেলে। হরিশপুর ও পৌরসভার বর্ডারে অনুষ্ঠিত হচ্ছিল এই পথসভা। যার কারণ মেয়র ও কাউন্সিলর সেই সভাকে অভ্যর্থনা জানিয়ে আয়োজন করেন উক্ত মিছিলের। হাজারো নর নারী সঙ্গে নিয়ে পথসভায় তাদের উপস্থিতি হঠাৎ করে বিশাল জনসভায় রুপান্তরিত হয়ে যায়।প্রার্থী মাহফুজুর রহমান মিতাও এমন উপস্থিতি দেখে আনন্দে আবেগাপ্লুত হয়ে বক্তব্য রাখতে গিয়ে ভালোবাসার আবেগে ও তার প্রতিদানে কেঁদে ফেলেন। এ যেন নেতা ও কর্মীদের ভাব বিনিময়ের এক উজ্জল দৃষ্টান্ত। উক্ত সভায় সভাপতিত্ব করেন হরিশপুর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা। অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ জামিল ফরহাদ।উপস্থিত ছিলেন আওয়ামীলিগ নেতা কাসেম ও সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দীন বিপ্লব।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন ইউপি মেম্বার আয়ুব ভুইয়া,মোঃ বেলাল উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বিগত ১০ বছরের উন্নয়ন উপস্থাপন করে স্বতন্ত্র প্রার্থীকে সন্দ্বীপে অতিথি পাখীর সাথে তুলনা করে বলেন মানুষের সাথে সম্পর্ক তৈরি না করলে মানুষের মন জয় করা যায়না। প্রতীকের শক্তি ও পদবীও সেখানে ব্যর্থ হয়।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...