বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

হাটহাজারীতে লিফলেট বিতরণকালে বিএনপি নেতা আটক

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের লিফলেট বিতরণের দায়ে হাটহাজারীতে মাহমুদুল হাসান মাস্টার (৫১) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালের দিকে হাটহাজারী মডেল থানা আটকের ঘটনাটি স্বীকার করেছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার মেখল ইউনিয়নের সীমান্তবর্তী মাদার্শা ইউপিস্থ মৌলভী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বিএনপি নেতা হাসান উপজেলার মেখল ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ সারাং বাড়ীর মৃত শামসুর পুত্র।

সূত্রে জানা যায়, আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। হাটহাজারী আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বেশ কযেকজন প্রার্থী নির্বাচন করছেন। ইতোমধ্যে প্রার্থীরা এলাকায় এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিএনপি নির্বাচনের বর্জন করার বিষয়ে উল্লেখিত স্থানে লিফলেট বিতরণ করেছিলেন উপজেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান মাস্টার।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল আলম বিএনপি নেতা আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যার দিকে জানান, আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...