শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

উৎপাদন-ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার

- Advertisement -
Single page 1st Paragraph

উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ওপর মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে এক আদেশ জারি করেছে এবং এদিন থেকেই তা কার্যকর করা হয়েছে। তবে আমদানিতে ১৫ শতাংশ হারে ভ্যাট বহাল থাকছে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আগামী ৩০ জুন পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক থাকা সত্ত্বেও আসন্ন রমজানে জনগণ যাতে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে পারে, সে লক্ষ্যে সরকার কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ বছরের ৩০ জুন পর্যন্ত ওই ভ্যাট দিতে হবে না। যদিও অপরিশোধিত ভোজ্যতেলের আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অপরিবর্তিত থাকছে।

এতদিন সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল।

এর আগে সোমবার সচিবালয়ে ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ হচ্ছে বলে জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...