মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান সাংবাদিক কবি অরুণ দাশগুপ্তের জীবনাবসান

- Advertisement -
Single page 1st Paragraph

বর্ষীয়ান সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে তিনি পটিয়ার ধলঘাট গ্রামের বাড়িতে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। চিরকুমার অরুণ দাশগুপ্ত জীবন সায়াহ্নে এসে অসুস্থ অবস্থায় পটিয়ার ধলঘাট গ্রামের বাড়িতে দিন কাটাচ্ছিলেন। দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের হাত ধরে ১৯৭৩ সালে তিনি যোগ দেন দৈনিক আজাদীতে। এরপর থেকে সিনিয়র সহকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক ছিলেন তিনি।
দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ বলেন, অন্তিম শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মরদেহ দৈনিক আজাদী ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নিয়ে আসার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ধলঘাট গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।
জানা গেছে, ১৯৩৬ সালের ১ জানুয়ারি ধলঘাট গ্রামে জমিদার যশোদা নন্দন ওয়াদ্দেদার (দাশগুপ্ত) এর পুত্র অবিনাশ ওয়াদ্দেদারের ঔরসে জন্ম অরুণ দাশগুপ্ত’র। কবিতা, চিত্রকলা, ছোটগল্প, সঙ্গীত ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ। পেয়েছেন অনেক পুরস্কার। অরুণ দাশগুপ্ত রচিত ও প্রকাশিত গ্রন্থাবলী ‘রবীন্দ্রনাথের ছয় ঋতুর গান ও অন্যান্য’, ‘নবীনচন্দ্র সেন’, ‘কবিতা চিন্তা ও অন্যান্য প্রবন্ধ’, কবিতার বই ‘খাÐবদাহন’।
এদিকে সাংবাদিক অরুণ দাশগুপ্ত’র মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী মৃতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ কবি, কবি অরুণ দাশগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বরেণ্য কবি ও সাংবাদিক শ্রী অরুণ দাশগুপ্তের মৃত্যুতে এক শোকবার্তায় বলেছেন, তাঁর মৃত্যুতে চট্টগ্রামের মানব সম্পদ জগতের সবচেয়ে বড় উজ্জ্বল ও প্রবীনতম প্রদীপ শিখাটি নিভে গেল। শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীসহ সাংবাদিক নেতারা। তারা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি অরুণ দাশগুপ্ত’র পারলৌকিক সদগতি কামনা করেন।
এছাড়া অরুণ দাশগুপ্তের প্রয়াণে এক শোক বার্তায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, অসাম্প্রদায়িক রাজনীতির ধারক ও বাহক অরুণ দাশগুপ্ত দৈনিক আজাদীতে যোগদান করে তাঁর সাহিত্য ভান্ডারকে আরো সমৃদ্ধ করে তুলেছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় ৮৫ বছর বয়সে আজ দুপুর ১২টার দিকে পটিয়ার ধলঘাটে নিজ বাড়িতে পরলোকগন করেন তিনি। ছোটগল্প, কবিতা, সঙ্গীত ক্ষেত্রে অবাধে বিচরণ করা অরুণ দাশগুপ্তের পরলোকগমনে গভীর শোক প্রকাশ করে সুজন প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। কোনো এলাকায় কতজন বিদেশি অবস্থান করছেন, তারা বৈধভাবে আছেন কি না এবং...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও বাকি ১৬ শতাংশ উদ্ধারে এবং সাজানো অপহরণের ঘটনা রোধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাপিড অ্যাকশন...

সর্বশেষ

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও...

জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ছয় কার্গো তরলীকৃত...

রাউজানে আব্দুল করিম হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে আলোচিত মোহাম্মদ আব্দুল করিম হত্যা মামলায় চার...

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ হ্যান্ডলিংয়ে উৎপাদনশীলতার...