সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সারা দেশের মানুষ দেখবে রাউজানের ভোট উৎসব : পথসভায় ফজলে করিম চৌধুরী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম–৬ রাউজানে নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী পশ্চিম গুজরা ইউনিয়নে প্রচারণা চালাতে গিয়ে বলেছেন, আমার রাজনীতি রাউজানের মানুষের কল্যাণে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সমৃৃদ্ধ রাউজান গড়ার স্বপ্ন থেকে আমার রাজনীতি। আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে আমাকে সহযোগিতা করতে হবে নৌকায় ভোট দিয়ে। সারা দেশের মানুষ দেখবে রাউজানের ভোট উৎসব। আগামী ৭ জানুয়ারি রাউজানের সর্বস্তরের মানুষ স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা রক্ষা করবে।

সভায় উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দা চৌধুরী চৌধুরী বলেন, রাউজান এখন বিএনপি–জামায়াতমুক্ত। এই আসন থেকে সর্বোচ্চ ভোটে নৌকার বিজয়ের সংবাদটি আমরা প্রথম নেত্রীকে জানাতে চাই।

ফজলে করিম বুধবার ওই ইউনিয়নের কাগতিয়া, মগদাই ও রগুনন্দন চৌধুরীহাটে তিনটি পথসভায় বক্তব্য রাখেন। প্রতিটি সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, শ্যামল পালিত, আবদুস সালাম, চেয়ারম্যান বাবুল মিয়া, রবীন্দ্রলাল চৌধুরী, এমএস আজম খান, অংশুমান বড়ুয়া, শামীমা আকতার ও শাহাদাত হোসেন।

আনোয়ার হোসেন ও কানুরাম দাশের সঞ্চালনায় তিনটি সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সওকত হোসেন, যুবলীগের সারজু নাসের, ইমতিয়াজ হোসেন, মেম্বার আবদুল মালেক, আবদুল মান্নান, মোস্তাফিজুর রহমান, অজিত বিশ্বাস, ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন তৌহিদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...