বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নির্বাচনী প্রচারণায় রংপুরে প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দলের প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিভাগ রংপুরে পৌঁছেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও তাঁর সঙ্গে রয়েছেন।
দিনব্যাপী সফরে মিঠাপুকুর ও তারাগঞ্জ উপজেলায় দু’টি জনসভার পাশাপাশি বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি।
প্রধানমন্ত্রী তাঁর সফরকালে পীরগঞ্জের লালদীঘি ফতেহপুরে অবস্থিত তাঁর বাসভবনে পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন এবং আত্মীয় স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁর স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রী সকাল ১১টার দিকে একটি বাণিজ্যিক ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন এবং তারপর সড়কপথে তারাগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।
মাজার জিয়ারতের ঐতিহ্য মেনে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট-১ আসন থেকে তাঁর দলের নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি।
এছাড়া ২৩ ডিসেম্বর তিনি ভার্চুয়ালি ছয়টি জেলায় নির্বাচনী জনসভা করেছেন। কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি মাঠ, ঝিনাইদহে উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ, সাতক্ষীরার সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনার জেলা স্টেডিয়াম এবং রাঙ্গামাটি জেলার শেখ রাসেল স্টেডিয়ামে এই জনসভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ভার্চুয়াল সভায় যোগ দেয়।
২১ ডিসেম্বর, তিনি তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে পাঁচটি জেলা পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা এবং খাগড়াছড়িতে নির্বাচনী জনসভাও করেন।
এরআগে গত ২২ ডিসেম্বর ২০১৮ পীরগঞ্জে একই মাঠে জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩১ ডিসেম্বর, ২০১৩ তারিখে তিনি তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে একটি পথসভা এবং লালদীঘির ফতেহপুর জয়সদনে দলীয় কর্মী সভায় যোগ দেন।
প্রধানমন্ত্রী ও পুত্রবধূর পীরগঞ্জ সফর উপলক্ষে সারা জেলার পাশাপাশি পীরগঞ্জের সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...