বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৫তম খোশরোজ শরিফ আজ

- Advertisement -
Single page 1st Paragraph

আজ ২৫ ডিসেম্বর, ১০ই পৌষ, সোমবার মাইজভাণ্ডার দরবার শরিফের অন্যতম প্রাণপুরুষ বিশ্বঅলি শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯৫তম মহান খোশরোজ শরিফ মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্‌জিলে অনুষ্ঠিত হচ্ছে। মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্‌জিলের উদ্যোগে খোশরোজ শরিফের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বা’দে ফজর রওজা শরিফে গিলাফ চড়ানো, দিনব্যাপী খত্‌মে কুরআন, জিকির–আজকার, মিলাদ মাহ্‌ফিল অনুষ্ঠান।

এ উপলক্ষে বিশেষ কর্মসূচির মধ্যে রয়েছে, চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলাধীন ৭শ এতিমখানা ও হেফজখানার ৪০ হাজার নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির দেশ–বিদেশে অবস্থিত ৭ শতাধিক শাখা কমিটির সদস্যরা নিজ নিজ এলাকায় এবং খানকায় মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯৫তম খোশরোজ শরিফ পালন করছেন। এদিন গাউসিয়া হক মন্‌জিলে আশেক–ভক্ত–জায়েরীনের সমাবেশের সুযোগ থাকবে না।

উল্লেখ্য, শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) হচ্ছেন বিশ্বসমাদৃত মাইজভাণ্ডারীয়া ত্বরিকার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারী কেবলা কাবার প্র–পৌত্র ও অছি–এ–গাউসুল আ’যম হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (কঃ) জ্যেষ্ঠ পুত্র। বিভিন্ন সাধনার পথ অতিক্রম করার পর ১৩৭৩ বাংলার ৯ই মাঘ উরস্‌ শরিফের প্রথম দিনে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারীর (কঃ) স্বপ্নাদেশক্রমে তাঁর পিতা পীরে কামেল হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কে আনুষ্ঠানিকভাবে খেলাফত দানের মাধ্যমে শ্রেষ্ঠ অলির আসনে প্রতিষ্ঠিত করেন। উল্লেখ্য, ১০ই পৌষ খোশরোজ শরিফের দিন গাউসিয়া হক মনজিলের ঐতিহ্য অনুসারে সকল প্রকার হাদিয়া গ্রহণ বন্ধ থাকে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...