সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধু জন্ম না হলে  দেশের স্বাধীনতার কথা চিন্তা করা যেতনা :রাশেদুল আলম 

হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে দেশের স্বাধীনতার কথা চিন্তা করা যেতনা। ৭ই মার্চের ভাষণে তিনি স্বাধীনতার ডাক দিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তাঁর ঐতিহাসিক ভাষণের কারণে দেশের মুক্তিপাগল মানুষ জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলেন। জাতির জনকের স্বাধীন বাংলাদেশের স্বপ্নের সাথে দেশের সাধারণ মানুষকে ক্ষুধা, দারিদ্র্য, অনিয়ম ও দূর্নীতি মুক্ত করার স্বপ্নকে তিনি বাস্তব রুপ দিতে না পারলে ও তাঁর সুযোগ্য উত্তরসূরী বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করছে। প্রধান মন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট  বাংলাদেশ করার জন্য কাজ করছে। আর এই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্টা করতে নিজেকে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।
তিনি রবিবার ( ২৪ ডিসেম্বর)  উপজেলার ৪ নং গুমানমর্দ্দন ইউনিয়নে গনযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রসারন মন্ত্রণালয় এর নিয়ন্ত্রণধীন  চট্টগ্রাম জেলা তথ্য অফিস আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন আলোচনা  ও মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের পরিচালক আজিজুল হক নিউটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও গুমানমর্দ্দন ইউ পি চেয়ারম্যান মুজিবুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা গোলাম ফারুক।

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...