রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রংপুর কোতোয়ালী থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামের কোতোয়ালী থানায় গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

প্রায় পনেরো বছর আগে করা রংপুর কোতোয়ালি থানাধীন একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে চট্টগ্রাম কোতোয়ালি থানার বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. ওবায়দুল হক।

কোতোয়ালি (চট্টগ্রাম মহানগর) থানা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মো. নুরুন্নবী। তিনি রংপুরের কোতোয়ালি থানার জুম্মাপাড়া মারুয়াপট্টি গ্রামের মৃত কাওসারের ছেলে।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি এস. এম. ওবায়দুল হক জানান, গত প্রায় ৯-১০ বছর ধরে আসামি মো. নুরুন্নবী রংপুর কোতোয়ালি থানায় করা একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে চট্টগ্রামে আত্মগোপন করে থাকেন। বিষয়টি জানার পর রংপুর কোতোয়ালি থানার ওসি আসামিকে গ্রেফতার করার জন্য একটি রিকমেন্ডেশন পাঠিয়েছে চট্টগ্রাম মহানগর কোতোয়ালি থানা বরাবর। তারপর আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামি বর্তমানে আমাদের কাছে রয়েছে। রংপুর কোতোয়ালি থানার একটি টিম অলরেডি আসতেছেন। আসলে আমরা যথাযথ প্রক্রিয়ায় তাদের কাছে আসামিকে হস্তান্তর করব।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির বিল্লাহ বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আসামি মো. নুরুন্নবী চট্টগ্রামে আত্মগোপন করে আছেন। পরে আমরা তাকে গ্রেফতারের জন্য চট্টগ্রাম কোতোয়ালি থানাকে জানালে তারা আসামিকে গ্রেফতার করে। আমাদের একটি টিম ইতিমধ্যেই চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...