বুধবার, ২৪ জুন ২০২৬

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে চবির শিক্ষার্থীসহ গ্রেপ্তার ২

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদের পরীক্ষায় প্রক্সি দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দু’জনকে আটক করা হয়েছেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃতত্ব বিভাগের শিক্ষার্থী জালাল উদ্দিন (২৪) ও তার সহযোগী আব্দুল কাদের রিমন (২৫)।

বিষয়টি নিশ্চিত কওে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার টু ডিসি পিযুষ কুমার চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রটির দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাজিরা তালিকায় থাকা মূল পরীক্ষার্থী ও প্রক্সিদাতার প্রবেশপত্রের ছবির মধ্যে গড়মিল দেখতে পান। অনুসন্ধানে বেরিয়ে আসে যে, মো. হায়দার রশিদ নামক পরীক্ষার্থীর পরিবর্তে প্রবেশপত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জালাল উদ্দিনের ছবি বসানো। হায়দার রশিদ হিসেবে পরীক্ষা দিতে এসেছেন জালাল।

একপর্যায়ে জালাল উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, পাঁচ হাজার টাকার বিনিময়ে মো. হায়দার রশিদের হয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে তাকে ভাড়ায় নিয়ে এসেছে নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের একটি চক্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার বলেন, আটক জালাল উদ্দিনের তথ্য অনুযায়ী ছদ্মবেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশের একটি দল অভিযান চালায়। দুপুর ১টার দিকে চসিক মিউনিসিপ্যাল স্কুল সংলগ্ন এলাকা থেকে প্রক্সি সিন্ডিকেটের সদস্য আব্দুল কাদের রিমনকে আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। জাহাঙ্গীর নামের একজনসহ আরও কয়েকজন নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এ প্রতারক চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...