বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মামলার জামিনে এসে সাংবাদিক পরিবারের চলাচল পথ বন্ধ করে অবরুদ্ধ

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবকে হুমকি দেয়ার মামলার আসামী রহিম উদ্দিন (২৪) জামিনে এসে সাংবাদিক পরিবারের চলাচলের পথ বন্ধ করে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত করে সাংবাদিক পরিবারকে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুইঘন্টা অবরুদ্ধ ছিল পরিবারটি। এই সময় ঘরের আশেপাশে অভিযুক্ত ব্যক্তি দলবল নিয়ে ভয়-ভীতি দেখিয়ে মহড়া দেয়। রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সকালে পরিবারের সব পুরুষ সদস্য বাইরে ব্যক্তিগত কাজে বের হয়। তারা বের হওয়ার সাথে সাথে রহিম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন মিলে সাংবাদিক পরিবারের চলাচলের পথে খুঁটি পুঁতে ঘেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে। দুই ঘন্টা অবরুদ্ধ থাকার পর খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ ও পৌরসভার কাউন্সিলরের হস্তক্ষেপে অভিযুক্তরা নিজেরা ঘেড়া তুলে নেয়। অভিযুক্ত রহিম উদ্দিনের পিতা ফজলুল কবির বলেন, “ আমার ছেলেকে মামলা দিয়ে গ্রেপ্তার করানোর কারনে চলাচলের পথ বন্ধ করেছি।” চাইলে তিনি বলেন, ২০ বছর ধরে সাংবাদিক পরিবার ওই রাস্তা দিয়ে চলাচল করার কথা স্বীকার করলেও চলাচলের পথটি তাদের দাবি করেন। রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার বলেন, “ দীর্ঘদিন ধরে চলাচলের পথ হঠাৎ করে বন্ধ করে দেয়া অমানবিক। ফজলুল কবির গং চলাচলের পথটি তাদের দাবি করছে। দুই পক্ষের সাথে বৈঠকে বসবো।” এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মাঈন উদ্দিন বলেন,“ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘেড়া-বেড়া তুলে দিই।” উল্লেখ্য ১৪ ডিসেম্বর উপজেলার রোয়াজারহাট এলাকা থেকে রহিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এর আগে সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবকে হুমকি দেয়ার কারনে তিনি থানায় রহিমকে বিবাদী করে সাধারণ ডায়রি (জিডি) করেন। ওই জিডির সত্যতা পাওয়ায় পুলিশ আদালতে প্রসিকিউশন দেন। মামলায় আসামী রহিমের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।

সাংবাদিক আব্বাস হোসাইন বলেন, ” গত বছরের শেষের দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আসামী রহিম উদ্দিন দলবল নিয়ে একাধিবার আমার ওপর হামলার চেষ্টা চালায় ও প্রাণনাশের হুমকি দেয়। এই ব্যাপারে আমি রহিম উদ্দিনসহ ৭ জনের বিরুদ্ধে থানায় জিডি করি। এসব জিডির সত্যতা পাওয়ায় পুলিশ আদালতে প্রসিকিউশন দেন। মামলা দুটি আদালতে বিচারাধীন রয়েছে। গত ১৮ জুলাই বাদী আব্বাসকে পূর্ব বিরোধের জের ধরে প্রাণনাশের হুমকি দেয় আসামী রহিম। পরে তিনি ২৪ জুলাই থানায় সাধারণ ডায়রি করেন। পুলিশের তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ২০ সেপ্টেম্বর তদন্তকারি কর্মকর্তা আদালতে জিডির প্রসিকিউশন পাঠান। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...