মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী ৫ জেলায় ভাষণ দেবেন আজ

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারণার অংশ হিসেবে আজ পাঁচ জেলার জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে জনসভাগুলোয় ভাষণ দেবেন।

আওয়ামী লীগের পক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দলীয় সভানেত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুরের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহীর নাটোর ও পাবনা এবং চট্টগ্রামের খাগড়াছড়ির নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফরে যাবেন শেখ হাসিনা। ওইদিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি।

এরপর ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ আসনে নিজের নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

উল্লেখ্য, নভেম্বর মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি হয় ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হয় ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে এবং ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

এই বিভাগের সব খবর

কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে থাকা সব ধরনের অবৈধ ও অস্থায়ী স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার...

সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবে এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ আজ তীব্র নিন্দা জানিয়েছে এবং সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং...

জেন্টেল পার্ক ও শৈল্পিকসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে দাম বাড়ানোর অপরাধে চট্টগ্রামের জেন্টেল পার্ক ও অন্যের পণ্য নিজেদের নামে বিক্রি করার কারণে শৈল্পিক ব্র্যান্ডকে জরিমানা করেছে জাতীয়...

সর্বশেষ

কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে থাকা সব ধরনের অবৈধ ও অস্থায়ী স্থাপনা...

সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবে এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও...

জেন্টেল পার্ক ও শৈল্পিকসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে দাম বাড়ানোর অপরাধে চট্টগ্রামের...

উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

টানা তিন ম্যাচ হেরে নারী এশিয়ান কাপ থেকে বিদায়...

জঙ্গল ছলিমপুর এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে: ডিআইজি

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরকে অবশেষে পুরোপুরি...

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি...