বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শাহজালালে সাড়ে ৬ কোটি টাকার বার ও অলংকারসহ নারী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ঢাকায় অবতরনের পর এক নারী যাত্রীর কাছ থেকে ৬৯ পিস স্বর্ণেরবার ও অলংকার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের ১০ নং বোডিং ব্রিজ এলাকা থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
আটককৃত যাত্রীদের নাম রেখা পারভীন। মোট উদ্বারকৃত স্বর্নের ওজন ৮কেজি ২১৭ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা বলে জানা গেছে।
আজ সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারি পরিচালক ফারহানা বেগম এসব স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টা ২ মিনিটের সময় এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮৪) নাম্বারের বিমানটি শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বি-শিফটের কর্মকর্তা ও কর্মচারীরা সোনার চালানটি ধরার জন্য বিভিন্ন জায়গায় আগে থেকে ওঁৎ পেতে থাকে। বিমানটি ১০ নং বোডিং ব্রিজে সংযুক্ত হবার সাথে সাথে ওই বিমানের ২৮ কে সিটের যাত্রী রেখা পারভীনের পরিচয় নিশ্চিত করা হয়। তল্লাশী করে তার সাদা হ্যান্ড ব্যাগের অভ্যন্তরে কালো কাপড়ে মোড়ানো অবস্হায় ৬৯ পিস স্বর্ণবার ও একটি সোনার চেইন উদ্ধার করা হয়।
স্বর্ণের ওজন ৮ কেজি (৮০০৪) গ্রাম, চেইন এর ওজন ১১৫ গ্রাম। এছাড়া ৬ পিস সোনার চুড়ি জব্দ করা হয়েছে। যার ওজন হল ৯৮ গ্রাম।
ফারহানা বেগম জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট বি-শিফট এর কর্মকর্তা ও কর্মচারীগনের তৎপরতায় ও তল্লাশীর কারণে এই সোনার চালানটি রোধ করা সম্ভব হয়েছে। স্বর্ণবারগুলো কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা রাখা হয়েছে।
এ ব্যাপারে একটি মামলা দায়ের এবং যাত্রীকে আজ বৃুধবার বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...