রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে আট উইকেটে হারিয়ে সিরিজে সমতায় এলো দক্ষিণ আফ্রিকা

- Advertisement -
Single page 1st Paragraph

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতের কাছে রীতিমতো উড়ে গিয়েছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ঘুরে দাঁড়াতে সময় নেয়নি তাঁরা।১৯ ডিসেম্বর অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁরা ভারতকে একপ্রকার হেসেখেলে হারিয়ে সমতা ফিরিয়ে আনলো। সেন্ট জর্জেস পার্কে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা।ব্যাটিংয়ে নেমে দলীয় চার রানে প্রথম উইকেট হারানো ভারত নিজেদের ইনিংস জুড়েই স্বাগতিক বোলারদের বিপক্ষে রানের জন্য সংগ্রাম করে গেছে।দলের হয়ে কেবল সাই সূদর্শন ও কেএল রাহুল ছাড়া অন্য কেউ টিকতে পারেননি উইকেটে।ফলে ৪৬.২ ওভারে ২১১ রানে অলআউট হয়ে যায় ভারত।দলের পক্ষে সূদর্শন ৬২ ও রাহুল ৫৬ রান করেন।

স্বাগতিকদের পক্ষে নতুন পেসার নন্দ্রে বারগুতি ৩০ রানে তিন উইকেট নেন। ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১১৬ রান তুলে নিয়ে সহজ জয়ের পথে এগুতে থাকে দক্ষিণ আফ্রিকা।হেনড্রিক্স ব্যক্তিগত ৫২ রানে আউট হয়ে গেলেও অপর ওপেনার টনি ডি জর্জি ১১৯ রানে অপরাজিত ইনিংস খেলে ৪৫ বল বাকি থাকতেই দলকে সহজ জয় এনে দিয়ে মাঠ ছাড়েন। অপরাজিত সেঞ্চুরির ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার পান টনি ডি জর্জি। সংক্ষিপ্ত স্কোর:- ভারত ২১১/১০(৪৬.২) সূদর্শন ৬২, রাহুল ৫৬, নন্দ্রে বারগুতি ৩/৩০। দক্ষিণ আফ্রিকা:- ২১৫/২ টনি ডি জর্জি ১১৯*, হেনড্রিক্স ৫২। ফলাফল:- দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:-টনি ডি জর্জি।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...