বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় ইনিংসে ৮৯ রানে অলআউট হয়ে ৩৬০ রানে প্রথম টেষ্ট হারলো পাকিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

অষ্ট্রেলিয়া তাঁদের দ্বীতিয় ইনিংসে পাঁচ উইকেটে ২৩৩ রান করে ডিক্লেয়ার করার পর জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়িয়েছিলো ৪৫০ রান।সেই লক্ষ্য ছুঁতে গিয়ে ৮৯ রানে অলআউট হয়ে যায় তাঁরা।অসি পেসারত্রয়ী মিচেল ষ্টার্ক,প্যাট কামিন্স ও জশ হেজেলউডের তোপে রীতিমতো খড়কুঁটোর মতো উড়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।কৃতিত্বটি শুধু তিন পেসারকে দিলে আসলে নাথান লায়নের সাথে অন্যায় করা হবে।পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে দুই উইকেট শিকারের পথে প্রথমটি নিয়েই টেষ্টে ৫০০ উইকেট স্পর্শ করার গৌরব অর্জন করেন এই অফস্পিনার।ইতিহাসে লায়ন অষ্টম বোলার হিসেবে এই অভিজাত ক্লাবে ঢুকলেন।

অথচ এবার অষ্ট্রেলিয়ায় গিয়েছে পাকিস্তান বহুদিনের গ্লানি মুছে নতুন ইতিহাস লিখতে।রেকর্ড বলছে ১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ায় খেলা ১৪টি টেস্টেই হেরেছে পাকিস্তান।এই ইতিহাস বদলাতেই এবার অস্ট্রেলিয়া গেছে পাকিস্তান।তবে চাইলেই তো ইতিহাস গড় যায় না! বরং চাপে পিষ্ট হয়ে ৩০.২ ওভারেই ৮৯ রানে অলআউট হয়ে উল্টো লজ্জার রেকর্ডই গড়তে হলো তাঁদের।অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি পাকিস্তানের পঞ্চম সর্বনিম্ন টেস্ট স্কোর।পার্থ টেস্টটা চার দিনের মধ্যেই ৩৬০ রানে হেরে পরাজয়ের সংখ্যাটাকে টানা ১৫ বানিয়ে ফেলল পাকিস্তানীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারানো পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেছেন সৌদ শাকিল।অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।দুই উইকেট নেন নাথান লায়ন।প্রথম ইনিংসে ৯০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ হন মিচেল মার্শ।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...