শুক্রবার, ১৯ জুন ২০২৬

অনূর্ধ-১৯ এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে কাল আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

একবার আমরা যুব বিশ্বকাপের শিরোপা জিতেছি।কিন্তু যুব এশিয়া কাপের শিরোপাটি আজও অধরাবথেকে গেছে বাংলাদেশের জন্য।২০১৯ সালে ফাইনালে উঠেও ভারতের কাছে হেরে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো।আবার শিরোপা জেতার সুযোগ এসেছে।তবে এবার শিরোপা হাতছাড়া করতে চায় না যুব টাইগার্সরা। অন্যদিকে,নিজেদের ইতিহাসে যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবার এসিসি কিংবা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে আমিরাত।

যে কারণে শিরোপা হাতছাড়া করতে চায় না তারাও। এবারের আসরের পারফরম্যান্স বিবেচনায় ফাইনালে নিঃসন্দেহে ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।তাই বলে আরব আমিরাতকে মোটেও সহজ ভাবে দেখার সুযোগ নেই।সেমিফাইনালে পাকিস্তানের মতো এবারের আসরের সবচেয়ে ফেভারিট দলকে হারিয়ে ফাইনালে যোগ্য দল হিসেবেই উঠে এসেছে।তবে যুব এশিয়া কাপের দশম আসরের ফাইনালে কাল যে দলই শিরোপা জিতুক,নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে টুর্নামেন্টটি। চলমান আসরের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছিল বাংলাদেশ।তাই এটা নিশ্চিত করেই বলা যায়,যুবাদের হাতে শিরোপা দেখার আশায় উন্মুখ হয়ে থাকবে আগামীকাল পুরো বাংলাদেশ। যুবাদের জন্য পুরো জাতির শুভকামনা থাকবে এটা না বললেও চলে।তাঁদের উৎসাহ দিতে এক ভিডিও বার্তায় ইয়াং টাইগার্সদের শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন ক্রিকেটাররা। সেখান থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সবাইকে অভিনন্দন।তোমরা খুবই ভালো খেলেছো। কোচিং স্টাফসহ সবার অনেক পরিশ্রমে বাংলাদেশ দল ভালো একটা জায়গায় আছে।আর একটি ধাপ বাকি। আশা করছি আগামীকালও ভালো খেলে বাংলাদেশকে তোমরা ট্রফি উপহার দিতে পারবে।গত কয়েক মাস তোমরা অনেক পরিশ্রম করেছো।ফাইনালের জন্য শুভকামনা। তাওহীদ হৃদয় বলেন, ‘অভিনন্দন ছেলেরা। আশা করি তোমরা এশিয়া কাপ জিততে পারবে। সবচেয়ে বড় কথা আমরা বিশ্বকাপ জিতেছি, কখনও এশিয়া কাপ জিতিনি।এশিয়া কাপের ফাইনালে আমরা হেরেছিলাম। আশা করি তোমরা এবার এশিয়া কাপের ফাইনালটা জিতবে ইনশাল্লাহ।এদিকে, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘অভিনন্দন ইয়াং টাইগার্স। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশে আসবে। প্রত্যাশিত শিরোপা জেতার মিশন তথা যুব এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় বেলা সাড়ে এগারোটায় দুবাইয়ের আইসিসি একাডেমি শুরু হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...