শনিবার, ১৩ জুন ২০২৬

‘বোধনের বিজয় মুহূর্ত স্মরণ’

- Advertisement -
Single page 1st Paragraph

‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূণ্য করো দহন-দানে….’ শিল্পীদের সমবেত গান ও প্রদীপের আলোয় বিজয় মুহূর্ত উদযাপন করলো বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জামালখান মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গৌরবগাথা, স্বাধীনতার বর্ণাঢ্য ইতিহাস ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে শিল্পীরা গান-কবিতা পরিবেশন করেন।

বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে কথামালায় অংশ নেন পরিবেশবিদ ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক হোসাইন কবির, অধ্যাপক শুক্লা ইফতেখার, চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, বোধন আবৃত্তি পরিষদের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী।

এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তাহলে প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। কথামালা শেষে বোধনের আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি ‘মিছিলের রাজপথ’ ও ‘দেশকে ভালবাসো’ পরিবেশিত হয়।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশনায় ছিলেন কংকন দাশ, জসীম উদ্দিন, সুচয়ন সেনগুপ্ত, ডেইজি চৌধুরী, লিমা চৌধুরী, দীপাশ্রী তালুকদার, সৌম্যজিৎ মিত্র, অংশু গুপ্ত, প্রজ্ঞা আচার্য, অন্তর্লীনা কর, বিদ্যা বড়ুয়া, অন্বেষা দাশ, অরিত্রা, প্রেক্ষা দাশ, প্রত্যুষ দাশ, শ্রাবণী ভৌমিক, অনুদ্বীপ নাথ, ফাতেমা তুজ জোহরা, একান্ত পাল, রাজস্বী চৌধুরী। কথা ও কবিতার ফাঁকে ফাঁকে জাগরণের গান পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী ও সৃজামি সাংস্কৃতিক অঙ্গণ।

পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন বোধনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...