বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

জনস্রোতই প্রমাণ করে মহিউদ্দিন চৌধুরীর জনপ্রিয়তা: মেয়র রেজাউল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতেও জনতার ঢল প্রমাণ করে মহিউদ্দিন চৌধুরীর জনপ্রিয়তা। তিনি আমৃত্যু জনগণকে নিয়ে, জনগণের স্বার্থে গণমুখী রাজনীতি করেছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে সফল ছিলেন, রাজনীতিবিদ হিসেবে সফল ছিলেন, মেয়র হিসেবে সফল ছিলেন।
চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে সংক্ষিপ্ত আলোচনায় চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন।
আজ শুক্রবার সকালে মেয়রের নেতৃত্বে কাউন্সিলররা নগরীর চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন।
মেয়র রেজাউল আরো বলেন, রাজনীতি যেসব তরুণদের ধ্যান-জ্ঞান তাদের উচিৎ মহিউদ্দিন চৌধুরীর সংগ্রামী পথ অনুসরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, গাজী মো. শফিউল আজিমসহ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। পরে, মোনাজাত পরিচালনা করেন কলামিস্ট ড. মাসুম চৌধুরী।

এই বিভাগের সব খবর

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানান। একই সঙ্গে ইউক্রেন তার মিত্র দেশগুলোর...

সর্বশেষ

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান...