চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সভাপতি জননেতা মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে যে কোন প্রার্থীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের বাধা নেই। মাননীয় প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী হতে উৎসাহ যুগিয়েছেন। ভোটাররা যাঁদের যোগ্য ও জনপ্রিয় গন্য করবেন তারা বিজয়ী হবেন। নির্বাচনে ভোটার যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যায়, উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোট দেয় আমাদের সকলকে সেই বিষয়টি বিবেচনায় নিতে হবে। একটি অবাধ, সুষ্ট, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হলে সারাবিশ্বে আমাদের সুনাম বাড়বে।
চট্টগ্রাম ১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ দোয়া ও সহযোগিতা নিতে এলে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ নির্বাচনের সকল কাজে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় নেতৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সম্মানীত সদস্য আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ,জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কার্যকরি সংসদ সাবেক সহ সভাপতি শফর আলী, নগর আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদ সদস্য শেখ মোহাম্মদ ইছহাক,বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু, দিপঙ্কর চৌধুরী কাজল প্রমুখ। শেষে নগর আওয়ামীলীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ এর জন্য শুভ কামনা করেন।

