রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, ব্যবস্থাপত্র, আনুসঙ্গিক সেবা দেন চিকিৎসকরা ।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আশা রাঙ্গুনিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার শিবু দাশ সিংহ, রাজারহাট ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার রুপরঞ্জন চাকমা রাঙ্গুনিয়া সদর ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বাসু চন্দ্র দাশ ও আশা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অভিজিৎ দাশ। রাঙ্গুনিয়াসহ সারাদেশে একযোগে ৮১ টি আশা স্বাস্থ্য কেন্দ্র ও ৭ টি সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপি বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়। উল্লেখ্য, আশা রাঙ্গুনিয়া স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন স্বল্পমূল্যে চিকিৎসা সেবা চলে।
