রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের ২৬ ঘন্টা পর পাহাড়ের চূড়া থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ২৬ঘন্টা পর মোহাম্মদ হাসান চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রাবার বাগানের একশিয়ার ব্লক মুক্তির আলো প্রজেক্টের পূর্ব পাশ থেকে পাহাড়ের চূড়ায় গহীন অরণ্যে রাবার গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

হাসান রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আলম বাড়ির প্রয়াত আবুল খায়ের চৌধুরীর ছেলে। তিনি দুই ছেলেসহ তিন সন্তানের জনক।

এর আগে গতকাল সোমবার সকাল ১১টায় ব্যাংকে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন হাসান চৌধুরী। দুপুরের পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

পরিবারের সদস্যসহ স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। মঙ্গলবার সকাল ১১টার দিকে হৃদয় ওরফে রাজা নামে রাবার বাগানের এক শ্রমিক রাবারের কস সংগ্রহ করতে গিয়ে হাসানের ঝুলন্ত লাশ দেখে সুপারভাইজারকে খবর দেয়।

সুপারভাইজার পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে ঝুলন্ত লাশ পাওয়ার সংবাদে স্বজনেরা সেখানে গিয়ে ঝুলন্ত লাশটি হাসান চৌধুরীর বলে শনাক্ত করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। তারপরও ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেল মৃত্যুর কারণ জানা যাবে।

এই বিভাগের সব খবর

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

সর্বশেষ

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...