চট্টগ্রাম নগরীতে বাকলিয়া থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ২ দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মোঃ জসিম উদ্দনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। মোঃ জসিম উদ্দিন নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল মিজানের গ্যারেজ এলাকার ইয়াকুব পুত্র।
এ বিষয়ে ওসি বাকলিয়া বলেন, উক্ত আসামি মামলার সাজা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে বাকলিয়া থানা পুলিশ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।
সর্বশেষ বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা যায়, ডিসেম্বরের ১১ তারিখ চকবাজার থানার মামলা নং-১(৩)১৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(খ) এর ৩ (তিন) বছরের সাজাপ্রাপ্ত ও ২,০০০ টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পলাতক আসামি মোঃ জসিম উদ্দিনকে বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকা হতে গ্রেফতার করা হয়।

