রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নাশকতা মামলায় উত্তর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মীরসরাই থানার ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলায় চট্টগ্রাম উত্তর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম (৪৯) কে গ্রেফতার করেছে র‌্যাব ৭।

আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এরআগে গত ১০ ডিসেম্বর সন্ধ্যার দিকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন সিনেমা প্যানেল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের মীরসরাই থানাধীন মিটানালা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সারোয়ার উদ্দিন সেলিম।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ নভেম্বর চট্টগ্রাম জেলার মীরসরাই এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতা সৃষ্টি করে।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামি সারোয়ার উদ্দিন সেলিমের বিরুদ্ধে মীরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর মডেল থানা এবং চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ৯ টি মামলা পাওয়া যায়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

এই বিভাগের সব খবর

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

সর্বশেষ

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...