রবিবার, ৫ জুলাই ২০২৬

কর্ণফুলীতে ডুবে গেল সার বোঝাই লাইটারেজ জাহাজ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘মাকসুদা-২’ নামে সার বোঝাই একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

রোববার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদরঘাট এলাকার কর্ণফুলী ড্রাইডকের কাছে নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন ১ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে দশটার দিকে জাহাজটি তলিয়ে যেতে দেখতে পায় তারা। এরপরে ধীরে ধীরে পুরোপুরি ডুবে যায় জাহাজটি। এ সময় ইঞ্জিল চালিত নৌকা দিয়ে জাহাজের নাবিকদের উদ্ধার করা হয়। এছাড়া একজন ব্যক্তিকে সাঁতরে তীরে উঠে আসতেও দেখে তারা।

প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে, জাহাজের তলানি ফুটো হয়ে যাওয়ার ফলে পানির নিচে তলিয়ে যেতে পারে জাহাজটি। তবে কি কারণে জাহাজটি ডুবেছে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়নি কোস্ট গার্ড।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট কোস্ট গার্ডের এলএস রতন খান জানান, আমাদের টিম জাহাজ উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে। এখনো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে জাহাজে থাকা সবাই উদ্ধার হয়েছে।

এই বিভাগের সব খবর

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচন-২০২৬। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামেলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা...

সর্বশেষ

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য...

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের...

স্বাধীন পরিবারের এই অসাধারণ কর্মকাণ্ড মানবিক মানুষ তৈরিতে ভূমিকা রাখবে : সিডিএ চেয়ারম্যান

এতিম ও দুঃস্থ পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ এবং...