বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

পেঁয়াজের বাজারে অস্থিরতা কমাতে চাক্তাই খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযান

- Advertisement -
Single page 1st Paragraph

ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে অস্থির পেঁয়াজের বাজার। সারাদেশের মতো চট্টগ্রামেও কয়েক ঘণ্টার ব্যবধানে দফায় দফায় পেঁয়াজের দাম বেড়েছে লাগামহীম। খুচরা ও পাইকারি বাজারগুলোতে কয়েক দিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেশি দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে অভিযানে নেমেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত খাতুনগঞ্জ এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে বাজার মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় মূল্য তালিকা না থাকা এবং ক্রয়-বিক্রয় রশীদ সংরক্ষণ না করার মতো অনিয়ম এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। এই অপরাধে মেসার্স মেহের আলী ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং মেসার্স মোহাম্মদ আলি আহম্মদকে ১০ হাজার টাকা সর্বমোট ২টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড ও জরিমানা আদায় করা হয়। ব্যবসায়ীদের দাবি বেশি দামে কেনার কারণে উচ্চমূল্যে বিক্রি করতে হচ্ছে। আবার খুচরা ব্যবসায়ীদের দাবি তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে পাইকারি বাজার থেকে। পাইকারি দোকান থেকে সংগ্রহকৃত রশিদে দেখা যাই সৌমিক ট্রেডার্স, আবুল বশর এন্ড সন্স, মেসার্স মোহাম্মদ ফরিদ উদ্দিন , মেসার্স জান্নাতুল মাওয়া এই আড়তগুলো থেকে কেজিপ্রতি ১৭৫-১৯৮ টাকায় পাইকারি দোকানে বিক্রি হয়। খাতুনগঞ্জ, চাক্তাই এবং পাহাড়তলী বাজারে আড়তদাররা উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রি করছে।

ভ্রাম্যমাণ আদালত আড়তদারদের জরিমানা পাশাপাশি সবাইকে সতর্ক করে দেন। অস্বাভাবিক মূল্যে পেঁয়াজ সহ ভোগ্যপণ্য বিক্রির অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো উমর ফারুক বলেন, বাজারে বিভিন্ন দোকানে জরিমানা করার পাশাপাশি মনিটরিং অব্যাহত থাকবে। এছাড়াও সরবরাহ কমার অজুহাতে যাতে ভোগ্যপণ্যের দাম বাড়াতে না পারে সেই বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে এবং নিয়মিত মনিটরিং করা হবে বলে জানা গেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কোনো আড়তদার ও পাইকারি ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুদ কিংবা এসব পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে জেলা প্রশাসন মজুদ করা পণ্য জব্দ করতে পারে। আড়ত এবং বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জেল-জরিমানা, পণ্য জব্দ, আড়ত-দোকান সিলগালাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পেঁয়াজের ক্রমবর্ধমান মূল্য নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী ও আড়তদারদের সাথে বসে তাদের মতামত, পরামর্শ, যুক্তি উপস্থাপন করবে।

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...