বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

উড়ালসড়কে দুর্ঘটনায় চসিক মেয়রের গাড়ি, ২ পুলিশ সদস্য আহত

- Advertisement -
Single page 1st Paragraph

উড়ালসড়কে সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর গাড়ির ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের সিএন্ডবি কলোনি অংশে এই দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আবদুল কাদের ও মো. দিদার।

আহত পুলিশ সদস্য আবদুল কাদের জানান, বাসা থেকে করপোরেশন অফিসে যাচ্ছিলেন মেয়র। সেসময় মেয়রের গাড়িবহরের সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা উড়ালসড়কে হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনা ঘটে। ব্রেক করার ফলে সামনে থাকা পুলিশের গাড়িটিতে জোরে ধাক্কা লাগে মেয়রের গাড়ির। তখন একজন কনস্টেবল পুলিশের ভ্যান থেকে ছিটকে পড়ে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেয়রের গাড়িটি উড়ালসড়কে পড়ে ছিল। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের গাড়িটিরও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, সোয়া ১টার দিকে অন্য একটি গাড়িতে চড়ে মেয়রকে কার্যালয়ের দিকে চলে যেতে দেখা গেছে। তবে দুজন পুলিশ সদস্যকে দুর্ঘটনা কবলিত মেয়রের গাড়িটি পাহারা দিতে দেখা যায়।

পুলিশ হঠাৎ ব্রেক করা অটোরিকশাটি ধরতে পারেনি বলে জানান পুলিশ সদস্য আবদুল কাদের।

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...