শুক্রবার, ১৯ জুন ২০২৬

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না : এনামুল হক শামীম

- Advertisement -
Single page 1st Paragraph

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আগামী ৭ জানুয়ারী উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। ইতিমধ্যেই নির্বাচনী যাত্রা শুরু হয়ে গেছে। এই নির্বাচনে দেশ বিরোধী বিএনপি সহ তাদের দোষররা অংশগ্রহন করেন নাই। কারণ, তাদের জনসমর্থন নাই। তারা গনবিরোধী ও গণধিকৃত। তাই নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক কোনো লাভ হবে না। তারা সফল হবে না।

আজ(শনিবার) শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকা ও ভুমখাড়া ইউনিয়নে দলীয় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিশ্চিত পরাজয় জেনে বিএনপি নির্বাচনে আসে নাই। তারা যতবারই ক্ষমতায় এসেছে সূক্ষ্ম কারচুপি ও ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে। বিএনপি জামায়াত সন্ত্রাসী জোট তাদের জনগণ ভোট দেবে না। এটা তারা বুঝে গেছে। তাই নির্বাচন ছাড়া ভিন্ন পথে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিলো। সেই স্বপ্নও বিফলে গেছে। কারণ, মানুষ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এদেশ মানুষ জানে, জননেত্রী শেখ হাসিনাই উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতিক। জনগন আবারও তাকেই ক্ষমতায় আনবে।

উপমন্ত্রী বলেন, দেশের যত অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে।স্বাধীনতার পর বাংলাদেশর যা কিছু অর্জন তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। জাতির পিতাকে হত্যার পরবর্তী দীর্ঘ একুশ বছর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে পাঁচ বছর। মাঝে পাঁচ বছর বাদ দিয়ে ২০০৯ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর একটানা নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। এখন জাতির পিতার কন্যার নেতৃত্বেই জাতির পিতার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে। তাই সকল ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু রাড়ী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক আবু জাফর শেখ, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক প্রমূখ।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...