রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান

 সন্দ্বীপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এর এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ”। ৯ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সন্দ্বীপ এর প্রশিক্ষক মোহাম্মদ আবদুল খালেক।এ বছর উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন সন্দ্বীপ পৌরসভা

সন্দ্বীপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ প্রতিনিধি সন্দ্বীপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এর এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ”। ৯ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সন্দ্বীপ এর প্রশিক্ষক মোহাম্মদ আবদুল খালেক।এ বছর উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন সন্দ্বীপ পৌরসভা ৪ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির এর কন্যা মোমেনা বেগম।তিনি বিবাহিত জীবনে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সফল উদ্যোক্তা ও স্বাবলম্বী হওয়ায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন।উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি সৈয়দ মুরাদ ইসলাম,সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা.ফজলুল করীম, সন্দ্বীপ থানার ওসি( তদন্ত) মো. জাকের হোসেন, মাস্টার ফজলুল করিম,উপজেলা দূর্নীতি দমন কমিশনের সাধারন সম্পাদক শাহ আকবর হেলাল,নীলাঞ্জন বিদ্যুৎ, নিজেরা করি’র সমন্বয়কারী মতিয়ার রহমান,বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন প্রমুখ। এ সময় একই মঞ্চে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন বেগম রোাকেয়া ছিলেন নারী শিক্ষার অগ্রদূত। তিনি নারী শিক্ষার আলোকবর্তিকা জ্বেলে, শিক্ষা গ্রহনের নেশায় ঘরের চৌকাঠ ডিঙ্গিয়েছিলেন বলে আজ নারীরা পৃথীবির সকল কাজে পুরুষের পাশাপাশি কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। বেগম রোকেয়ার জন্ম না হলে নারীরা আজও অশিক্ষা ও কু-সংস্কারের বেড়াজালে ঘরে বন্দি থাকতেন।তাই বেগম রোকেয়া পৃথীবির ইতিহাসে আজীবন স্মরনীয় ও বরনীয় নারীর উজ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

এই বিভাগের সব খবর

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

সর্বশেষ

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...